‘শুধু নামে নয়, মানে আন্তর্জাতিক বিচার নিশ্চিত করতে চায় আইসিটি’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘শুধু নামে নয়, মানে আন্তর্জাতিক বিচার নিশ্চিত করতে চায় আইসিটি’
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫



‘শুধু নামে নয়, মানে আন্তর্জাতিক বিচার নিশ্চিত করতে চায় আইসিটি’

আবু সাঈদসহ সব হত্যা মামলায় শুধু নামে নয়, মানে আন্তর্জাতিক বিচার নিশ্চিত করতে চায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলে জানিয়েছেন সংস্থাটির প্রসিকিউটর ব্যারিস্টার এস এম মইনুল করিম।

সোমবার (২০ জানুয়ারি) আবু সাঈদ হত্যার ঘটনাস্থল রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের সামনে এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ব্যারিস্টার মইনুল করিম বলেন, আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ এক সপ্তাহ আগে ট্রাইব্যুনালে হয়েছে। সে কারণেই তদন্ত করার জন্য সকালে ১২ সদস্যের একটি টিম নিয়ে আমরা রংপুরে এসেছি। যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে এ ঘটনায় মামলা হবে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। পরিদর্শনের সময় ঘটনার এস্কেচ ম্যাপ তৈরিসহ ভিসির কনফারেন্স রুমে ঘটনাস্থলে এবং প্রত্যক্ষদর্শী সাক্ষী ছাড়াও ইলেকট্রনিক্স ডিভাইসের মূলফুটেজ সংগ্রহ করেন ফরেনসিক পরীক্ষা করার জন্য।’

এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিযুক্ত হবেন কি না সেটিও তদন্তের পর বলা যাবে বলে জানিয়েছেন এই প্রসিকিউটর।

ব্যারিস্টার মইনুল জানান, আবু সাঈদ ছাড়াও রংপুরে জুলাই আন্দোলনের সব ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করবেন তারা। যদি প্রয়োজন হয় তদন্তের স্বার্থে পিবিআই এবং পুলিশের সঙ্গেও সাক্ষাৎ করবেন তারা। তিন দিনের সফর শেষে মঙ্গলবার ঢাকা ফিরে যাওয়ার কথা রয়েছে তাদের।

বাংলাদেশ সময়: ১৫:৫৮:৫০   ২৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ