মাদকসহ সহকারী প্রকৌশলী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদকসহ সহকারী প্রকৌশলী গ্রেপ্তার
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫



মাদকসহ সহকারী প্রকৌশলী গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলের বাসিন্দা ও ভোলার তজুমুদ্দিন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সাইদুর রহমান (৩৮) ও তার দুজন সহযোগীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে দশমিনা থানা পুলিশ।

দশমিনা উপজেলার বহরামপুর ইউনিয়নের বগুরা গ্রাম থেকে শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া সহকারী প্রকৌশলী সাইদুর রহমান বাউফল পৌরসভার খলিলুর রহমানের ছেলে। অন্যান্যরা হলেন, কালাইয়া ইউনিয়নের আবদুল খালেকের ছেলে মারুফ বিল্লাহ সুমন (৪৫) ও দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নে বগুরা গ্রামের আজাহার গাজীর ছেলে বাচ্চু গাজী (৫০)।

পুলিশ জানায়, দশমিনা উপজেলার বাচ্চু গাজী দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারের সময় বাচ্চু গাজীর বসত ঘরে অভিযান চালায় পুলিশ। এ সময় তার বসতঘরে ১১৫ পিচ এবং ইয়াবা ক্রয় করতে আসা মারুফ বিল্লাহ সুমনকে তল্লাশি করে ১০৭ পিচ এবং সহকারী প্রকৌশলী সাইদুর রহমানকে তল্লাশি করে ১০০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভোলা জেলার নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান বলেন, খোঁজ নেওয়া হচ্ছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩১:০৯   ২৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ