জামালপুরে গাছ কাটতে গিয়ে করাতির মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে গাছ কাটতে গিয়ে করাতির মৃত্যু
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫



জামালপুরে গাছ কাটতে গিয়ে করাতির মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে গাছ কাটতে গিয়ে গাছের নিচে পড়ে আব্দুল মজিদ (৫৫) নামে এক করাতির মৃত্যু হয়েছে।

শনিবার(২৫ জানুয়ারি) সকাল ১১ টার সময় উপজেলার পোগলদিঘা গেন্দার পাড়া এলাকায় মোঃ মজিবর রহমান মাস্টার এর বাড়িতে এ ঘটনা ঘটেছে। এতথ্য নিহতের ছেলে আতিকুর রহমান আতিক নিউজ টু নারায়ণগঞ্জ কে নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আঃ মজিদ তারাকান্দি গ্রামের মৃত লেফাসু মণ্ডলের ছেলে। সে পেশায় একজন গাছ ব্যবসায়ী। আজ সকালে পোগলদিঘা ইউনিয়নের গেন্দার পাড়া আনু মন্ডলের বাড়িতে আঃ মজিদ তার লোকজন নিয়ে একটি কদম গাছ কাটতে যান‌। সেই সময় গাছের পাশে বৈদ্যুতিক তার থাকায় গাছের সাথে রশি বেঁধে বিপরীত দিকে রশি টেনে ধরেন। এসময় গাছটির ডালপালা আঃ মজিদের মাথার উপর এসে পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া কালবেলা কে জানান, এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:১৬   ৪৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ