বন্দরে পৃথক অভিযানে মহিলাসহ ৯ জন গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে পৃথক অভিযানে মহিলাসহ ৯ জন গ্রেপ্তার
বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫



বন্দরে পৃথক অভিযানে মহিলাসহ ৯ জন গ্রেপ্তার

বন্দরে পৃথক অভিযান চালিয়ে ৩ জন ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩ জনকে ওয়ারেন্টের মাধ্যমে, ৩ জনকে পৃথক ২টি মামলায় এবং জনতা কর্তৃক আটককৃত ৩ জনকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩০ জানুয়ারি) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন: বন্দর শাহীমসজিদ এলাকার মৃত কাদের মিয়ার ছেলে রিপন (৩৮), কুড়িপাড়া এলাকার মৃত সাইদুল ইসলামের ছেলে ফয়সাল (৩২), একরামপুর এলাকার ইমরান হোসেন মিয়ার স্ত্রী আছমা আক্তার (৩৭), কুশিয়ারা এলাকার মাহবুব মিয়ার ছেলে রুবেল (২২), সোনারগাঁ থানার ত্রিপর্দী এলাকার হক মিয়ার ছেলে রাজিব (৩২), চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানার দখরপুর এলাকার সাদেক আলী ছেলে হাসান প্রধান (২৩), এনায়েতনগর এলাকার জাকির হোসেন মিয়ার ছেলে রাশেদ হোসেন জিসান (২৮), কুশিয়ারা এলাকার মৃত জিলহক মিয়ার ছেলে শাহ জামাল (৪১), মাহমুদনগর এলাকার মিজানুর রহমান মিয়ার ছেলে নিশাদ (১৬)।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩৭:৩৮   ৩৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ