বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে চায় সলোমন দ্বীপপুঞ্জ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে চায় সলোমন দ্বীপপুঞ্জ
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫



বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে চায় সলোমন দ্বীপপুঞ্জ

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে আগ্রহ প্রকাশ করেছে সলোমন দ্বীপপুঞ্জ। ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজের সাথে বৈঠককালে সেদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই আগ্রহ প্রকাশ করেন। গত ২৭ ও ২৮ জানুয়ারি হাইকমিশনের একটি প্রতিনিধিদল সলোমন দ্বীপপুঞ্জ সফর করেন।

চার্জ দ্য অ্যাফেয়ার্স সলোমন দ্বীপপুঞ্জে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে বলেন, প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ সরকার প্রবাসীদের কল্যাণে কাজ করছে।

অনুষ্ঠানে দূতাবাসের প্রধান কিরীটী চাকমা বলেন, প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন সম্ভব। মতবিনিময়কালে হাইকমিশনের কাউন্সেলর মো. সালাহউদ্দিন বৈধ পথে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান। তিনি প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

এ সময় প্রবাসীরা তাদের বিভিন্ন অভিজ্ঞতা ও সমস্যার কথা জানান। প্রতিনিধিদলের সদস্যরা প্রবাসীদের কথা শোনেন এবং সে সব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১৫:২৩:৪৯   ২৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ