ট্রাকে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে চালকের আমৃত্যু কারাদণ্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » ট্রাকে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে চালকের আমৃত্যু কারাদণ্ড
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫



ট্রাকে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে চালকের আমৃত্যু কারাদণ্ড

সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে প্রতিবন্ধী তরুণীকে (২০) ধর্ষণের দায়ে সোহেল রানা (৩৬) নামে এক ট্রাকচালককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক মোছা. সালমা বেগম আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত সোহেল রানা বগুড়া জেলা সদরের আসগোলা এলাকার মনসুর আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মাসুদুর রহমান বলেন, আসামি এই মামলায় জেল হাজতে ছিলেন। তাকে হাজির করা হলে আদালত আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, ২০২১ সালের ২২ জুন চন্দ্রা থেকে ওই তরুণী ট্রাকের পেছনে বসে সিরাজগঞ্জের চান্দাইকোনায় আসছিলেন। ট্রাকে আরও কয়েকজন যাত্রী ছিল। ট্রাকটি এলেঙ্গা এলাকায় আসার পর চালক ও হেলপার অন্যান্য যাত্রীদের নামিয়ে দিলেও ওই তরুণীকে নিয়ে রওনা দেয়।

বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ট্রাক থেকে নেমে যাওয়া এক যাত্রী ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে জানায়। এরপর বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে ট্রাকটিকে আটক করার চেষ্টা করা হয়। কিন্তু ট্রাকচালক পুলিশের সিগন্যাল উপেক্ষা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কড্ডার মোড় এলাকায় বেরিকেড দিয়ে ট্রাকটিকে আটক করা হয়। এ সময় ওই তরুণীকে উদ্ধার ও চালককে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:১৯:৪২   ৩১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ