জামালপুরে ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-৫ আহত-১

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-৫ আহত-১
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫



জামালপুরে ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-৫ আহত-১

জামালপুর প্রতিনিধি : জামালপুর টাঙ্গাইল মহাসড়কের দিগপাইতে এলাকায় ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় ১জন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার(৩০ জানুয়ারি) রাত সাড়ে ৭ টায় সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নের জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের করগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিএনজি চালক আব্দুর রাজ্জাক, আরিফুল ইসলাম, আলম মিয়া মিলিটারি, আব্দুল করিম ও এনাম ফকির। এছাড়াও আহত আমজাদ ফকির হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজিটি টাঙ্গাইল থেকে জামালপুরের দিকে যাওয়ার পথে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয় এবং আহত দুইজনকে হাসপাতালে নিয়ে গেলে আরও একজন মারা যায়। ঘাতক ট্রাকটি জামালপুর থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলো এবং ট্রাকটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

জামালপুর ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে লাশ উদ্ধার করি।

এবিষয়ে সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ চাঁদ মিয়া বলেন, ট্রাক সিএনজি সংঘর্ষে ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। ট্রাকটি পালিয়ে গেছে। আমাদের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:০৮:৪৮   ৩৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ