আল কোরআন ও আল হাদিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » আল কোরআন ও আল হাদিস
শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫



আল কোরআন ও আল হাদিস

আল কোরআন
বিসমিল্লাহির রাহমানির রাহিম
সূরা আন আম
মক্কায় অবতীর্ণ
আয়াত : ১৬৫; রুকূ : ২০
১৬২. তুমি বলে দাও ‘আমার নামায, আমার ইবাদত, আমার জীবন ও আমার মরণ সবকিছু সারা জাহানের রব আল্লাহর জন্য।
১৬৩. তাঁর কোন শরীক নেই, আমি এর জন্য আদিষ্ট হয়েছি, আর আত্মসমর্পণ- কারীদের মধ্যে আমিই হলাম প্রথম।’
আল হাদিস
৬৬। আবু মূসা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আবু মূসা (রা) ভীষণ রোগ যন্ত্রণায় বেহুঁশ হয়ে পড়েন, তখন তাঁর মাথা পরিবারস্থ কোন এক মহিলার কোলে ছিল। মহিলাটি বিলাপ করছিল। কিন্তু তার বিলাপ বন্ধ করার মত ক্ষমতা আবু মূসার ছিল না। অতঃপর তিনি যখন চেতনা লাভ করলেন, তখন বললেন, রাসূলুল্লাহ (সা) যাদের জিম্মাদারী ত্যাগ করেছেন, তাদের সাথে আমার কোন সম্পর্ক নেই। কেননা, যে সমস্ত লোক শোকে অধীর হয়ে বিলাপ করে, মাথা মুড়িয়ে ফেলে এবং জামাকাপড় ছিঁড়ে ফেলে, তাদের সাথে রাসূলুল্লাহ (সা) সম্পর্ক ছিন্ন করেছেন।
(বুখারী-কিতাবুল জানায়িয)

বাংলাদেশ সময়: ০:৩৩:০৫   ৩৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রবিনসন-টংয়ের বোলিং তোপে ১৭১ রানে অলআউট পাকিস্তান
পাকিস্তানকে হকি বিশ্বকাপ থেকে ছিটকে দিল ভারত
নৌযান শুমারি শুরু আজ
আল আহলিকে হারিয়ে জুয়ান গাম্প্যার ট্রফি জিতল বার্সেলোনা
আজ বিশ্ব মশা দিবস
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আজ
শৈশবে ফিরলেন বিজয়, কৃতিত্ব চাইলেন রাশমিকা!
সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া
নারীদের জন্য ‘পিঙ্ক বাস’ চালুর উদ্যোগ: সরকারকে ধন্যবাদ জানালেন নারী এমপি ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ