জুলাইয়ের চেতনায় নতুনরূপে এবারের বইমেলা: প্রধান উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাইয়ের চেতনায় নতুনরূপে এবারের বইমেলা: প্রধান উপদেষ্টা
শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫



জুলাইয়ের চেতনায় নতুনরূপে এবারের বইমেলা: প্রধান উপদেষ্টা

‘‌জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ’ এই প্রতিপাদ্য নিয়ে বাংলা একাডেমি আয়োজিত ‘অমর একুশে বইমেলা ২০২৫’ উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে ঐতিহ্যবাহী এই বইমেলার উদ্বোধন করেন তিনি। এসময় বিজয়ীদের হাতে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪’ তুলে দেওয়া হয়। এবার সাতজন লেখককে এই পুরস্কার দেওয়া হয়।

প্রধান উপদেষ্টা বলেন, জুলাইয়র চেতনায় নতুনরূপে আয়োজিত হয়েছে এবারের বইমেলা। একুশ আমাদের মূল সত্ত্বার পরিচয়, একুশে মানে জেগে ওঠা, একুশ আমাদের দৃঢ় বন্ধন। তিনি আরও বলেন, একুশের টান প্রজন্মের পর প্রজন্ম বিস্তৃত হয়েছে। যার উদাহরণ জুলাইয়ের গণঅভ্যুত্থান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, তরুণ লেখকদের জন্য বই পড়া এবং গবেষণার সুযোগ করে দিয়েছে বাংলা একাডেমি। তবে বাংলা একাডেমিকে সর্বাত্মক গবেষণার দিকে নজর দিতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। এসময় তিনি বইমেলাকে পরিপূর্ণ করতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৬:৪০:১০   ২৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ