শরীরে আগুন দিয়ে নারীর আত্মহত্যা

প্রথম পাতা » ছবি গ্যালারী » শরীরে আগুন দিয়ে নারীর আত্মহত্যা
শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫



শরীরে আগুন দিয়ে নারীর আত্মহত্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক নারী শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) উপজেলার জালকুড়ির ৯নং ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ওই নারীর নাম জাহানারা বেগম (৫০)। তিনি পশ্চিমপাড়া এলাকার আব্দুর রশিদের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানান, জাহানারা রাতে বাথরুমে গিয়ে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন। রাত আড়াইটার দিকে প্রতিবেশীরা বাথরুমে আগুন দেখতে পেয়ে সেখানে গিয়ে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। জাহানারা মানসিকভাবে অসুস্থ ছিলেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন খালাসী জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৬:৩০   ৩০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ