ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ৫
শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫



ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে হামিরদি ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে কয়েকটি বসতবাড়িও ভাঙচুর করা হয়।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। গুরুতর আহত ইউপি সদস্য আলমগীর মোল্যাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হামিরদি ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য আলমগীর মোল্যা ও সাবেক ইউপি সদস্য বাবর আলী মাতুব্বরের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল।

শনিবার সকালে আলমগীর মোল্যা মোটরসাইকেলে যাওয়ার সময় বাবর আলীর সমর্থকরা তার গতিরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।

এ ঘটনার খবর পেয়ে আলমগীরের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, পূর্ব শত্রুতার জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:২৩:০৪   ৩১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু
বন্দরে কৃষকের মাঝে গাছের চারা, বীজ ও সার বিতরণ
পূর্বধলায় জেলা প্রশাসকের সরকারি দফতর পরিদর্শন ও মতবিনিময়
তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে : প্রশাসক প্রিন্স
চাঁপাইনবাবগঞ্জে আড়াই কেজি হেরোইনসহ একই পরিবারের ৪ জন আটক
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ
​ কালকিনি পৌরসভায় ৮মাস ধ‌রে সুপেয় পানির তীব্র সংকট, চরম দুর্ভোগে হাজারো মানুষ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ