দেশে ফিরলেন গাজায় বন্দি ৫ থাই নাগরিক

প্রথম পাতা » আন্তর্জাতিক » দেশে ফিরলেন গাজায় বন্দি ৫ থাই নাগরিক
রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫



দেশে ফিরলেন গাজায় বন্দি ৫ থাই নাগরিক

এক বছরেরও বেশি সময় ধরে হামাসের হাতে বন্দি থাকা পাঁচ থাই নাগরিক দেশে ফিরেছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে পরিবারের সদস্যরা স্বাগত জানান তাদের। খবর রয়টার্সের।

প্রত্যাবর্তনকারীদের কাছে পেয়ে জড়িয়ে ধরেন পরিবারের সদস্যরা। তাদের পরনে ছিল শীতকালীন জ্যাকেট। এ সময় অনেকে অশ্রুসিক্ত হয়ে পড়েন।

প্রত্যাবর্তনকারীদের একজন পংসাক থায়েনা বলেন, ‘আমাদের জন্মস্থানে ফিরে এসে আমরা সবাই আনন্দিত। এখানে দাঁড়িয়ে থাকতে পেরে সত্যি ভালো লাগছে। আমি আর কী বলব জানি না, আমরা সবাই কৃতজ্ঞ।’

ইসরাইলি কর্তৃপক্ষের মতে, ২০২৩ সালের অক্টোবরে ইসরাইল সীমান্তে চালানো হামলায় হামাস যোদ্ধারা কমপক্ষে ২৪০ জনকে অপহরণ করে। যাদের মধ্যে ইসরাইলি এবং বিদেশি নাগরিকও ছিলেন।

হামলার সময়, হামাসের বন্দুকধারীরা ৪১ জন থাই নাগরিককে হত্যা করে এবং ৩০ জন থাই শ্রমিককে অপহরণ করে। সেই বছরের শেষের দিকে, থাই জিম্মিদের প্রথম দলটিকে ফিরিয়ে আনা হয়।

হামাসের ওই হামলার পর গাজায় যুদ্ধ শুরু করে ইসরাইল। ১৫ মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চলার পর অবশেষে ১৯ জানুয়ারি ইসরাইল-হামাসের মধ্যে যুদ্ধবিরতি হয়।

এদিকে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মারিস সাংইয়াম্পোংসা, যিনি ইসরাইল থেকে জিম্মিদের (এসকর্ট করে) ফিরিয়ে এনেছেন তিনি স্বস্তি প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘এটা আবেগঘন… তাদের পরিবারের কাছে ফিরে আসা। আমরা কখনও হাল ছাড়িনি এবং এটি ছিল তারই ফল।’

ইসরাইল-হামাস সংঘাতের আগে, প্রায় ৩০,০০০ থাই শ্রমিক ইসরাইলের কৃষি খাতে কাজ করত। হামলা শুরুর পর প্রায় ৯,০০০ থাইকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

থাই শ্রমিকরা মূলত থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চল থেকে আসে, যেখানে গ্রাম এবং কৃষক সম্প্রদায় রয়েছে এবং এটি দেশের সবচেয়ে দরিদ্রতম অঞ্চলগুলোর একটি।

এদিকে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একজন থাই নাগরিক এখনও হামাসের হাতে বন্দি বলে ধারণা করা হচ্ছে।

মারিস বলেন, ‘আমাদের এখনও আশা আছে এবং তাদের ফিরিয়ে আনার জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এর মধ্যে দুইজন নিহত থাই নাগরিকের মৃতদেহও রয়েছে।’

বাংলাদেশ সময়: ২০:২৬:৪২   ২৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ