বিদেশি পিস্তলসহ ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের কর্মকর্তা আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিদেশি পিস্তলসহ ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের কর্মকর্তা আটক
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫



বিদেশি পিস্তলসহ ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের কর্মকর্তা আটক

ঠাকুরগাঁওয়ে বিদেশি পিস্তলসহ সোহেল রানা (৩৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোরে জেলা শহরের গোবিন্দনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক যুবক ওই এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে। তিনি সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ বাজারে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ে কর্মরত।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম ওই বাড়িতে অভিযান চালায়। বাড়ি তল্লাশির সময় তার কক্ষের বিছানার নিচ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান জানান, গোপন সংবাদ পেয়ে সোহেল রানার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময় শয়ন কক্ষের বিছানার নিচে একটি অস্ত্র পাওয়া যায়। প্রাথমিকভাবে এটি বিদেশি পিস্তল বলে মনে হয়েছে।

পিস্তলসহ সোহেলকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১:১৮:৩৩   ৩৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ