জামালপুরে মাদকের আস্তানা পুড়িয়ে দিল ওসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে মাদকের আস্তানা পুড়িয়ে দিল ওসি
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫



জামালপুরে মাদকের আস্তানা পুড়িয়ে দিল ওসি

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে মাদকের আস্তানা পুড়িয়ে দিলেন থানার ওসি। বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারি) বিকালে থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সরিষাবাড়ী পৌরসভার বাউসী(বাঙালি) এলাকায় উপ-স্বাস্থ্য কেন্দ্রের পাশে একটি পরিত্যক্ত ভবনে মাদকের আস্তানা গড়ে তুলেছিলেন মাদকসেবীরা। এতে এলাকার ছাত্র ও যুবসমাজ দিনেদিনে বিপথগামী হচ্ছিল। তাই স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করে পুড়িয়ে দেওয়া হয়।

এসময় ছাত্রজনতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবাদের ভিত্তিতে পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করায় পুলিশকে ধন্যবাদ জানান স্থানীয়রা। এছাড়াও তিনি বলেন, মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। তবে এ অভিযানে কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১:১০:৪৩   ৬২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৪ দিনের সফরে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল ইসলামাবাদে
ঢাকার ২৫৭ পূজামণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি করবে ডিএমপি: কমিশনার
এল ক্লাসিকোতে ‘বিশেষ’ জার্সি’ পড়ে খেলতে মাঠে নামবে বার্সেলোনা
দেড় বছরে অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে তা বর্ণনা দেওয়া যাবে না- পর্যটনমন্ত্রী
বর্তমান সরকার মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ করে না - প্রতিমন্ত্রী শাহে আলম
বিরোধী দল রাজনৈতিক দলের মতো আচরণ করছে না, মনে হয় একটি সমিতি’ - এমপি খোকন তালুকদার
মধুখালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ,গ্রেফতার -১
তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ- ডেপুটি স্পীকার
‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ