সোনারগাঁয়ে ছাত্র আন্দোলনে হত্যা মামলা তিনজনসহ গ্রেপ্তার ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে ছাত্র আন্দোলনে হত্যা মামলা তিনজনসহ গ্রেপ্তার ৪
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫



সোনারগাঁয়ে ছাত্র আন্দোলনে হত্যা মামলা তিনজনসহ গ্রেপ্তার ৪

সোনারগাঁয়ে ৪ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে জামপুর ও পিরোজপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ৩জন বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলায় আসামি।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চল শ্রমিকলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ স্বপন, জামপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শাহ্ আলম ভূইয়া ও একই এলাকার মৎসলীগের সভাপতি মো. মিছির আলী। এছারাও অন্য মামলায় আরেকজন গ্রেফতার রয়েছেন।

সোনারগাঁ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এমএ বারী জানান, রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার তিন আসামি ও অন্য মামলায় আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০২:৫১   ৪৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচি পরিদর্শনে সিটি প্রশাসক সাখাওয়াত হোসেন
নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির
বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চায় বাংলাদেশ
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
সদরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স
চলতি বছর ৪১ হাজার ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী
সদরপুরে কন্যাশিশু দিবস পালিত
অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বাংলাদেশ-ইইউ
বোয়ালমারীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ