সিদ্ধিরগঞ্জে বিস্ফোরক মামলায় যুবলীগের ৩ কর্মী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে বিস্ফোরক মামলায় যুবলীগের ৩ কর্মী গ্রেপ্তার
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫



সিদ্ধিরগঞ্জে বিস্ফোরক মামলায় যুবলীগের ৩ কর্মী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে যুবলীগের সক্রিয় ৩ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহিনুর আলম।

এর আগে বুধবার রাতে সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে তাদের আটক করে, বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, আদমজী শিমুলপাড়া এলাকার মৃত মো. মোস্তফার ছেলে মো. রনি (৩৭), সাইলোগেইট সর্দারপাড়ার মৃত নূরুল হক ভূঁইয়ার ছেলে রিকাবুল (৫০) ও মিজমিজি দক্ষিণপাড়ার মুনসুর আলির ছেলে স্বপন (৪৫)।

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, গ্রেপ্তারকৃতরা যুবলীগের সক্রিয়কর্মী। তারা দেশের শান্ত পরিস্থিতিকে আশান্ত করার পরিকল্পনাকারী ও সহযোগী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০৭:১৫   ৫১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ