ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ কর্মী নিতে আমিরাতের প্রতি আহ্বান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ কর্মী নিতে আমিরাতের প্রতি আহ্বান
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫



ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ কর্মী নিতে আমিরাতের প্রতি আহ্বান

বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশ থেকে আরও বেশি কর্মী নিয়োগের জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

দুদিনব্যাপী বিশ্ব সরকার সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠককালে তিনি এ আহ্বান জানান।

ডব্লিউজিএস-এ যোগদানের পাশাপাশি, শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকজন মন্ত্রীর সাথে বৈঠক করেন।

বৈঠকগুলোতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বাণিজ্য ও ব্যবসার সম্প্রসারণ, চট্টগ্রাম বন্দরে আমিরাতি বিনিয়োগ পরিকল্পনা এবং ক্রীড়া ও শিক্ষা খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

তিনি আমিরাতি কোম্পানিগুলোকে তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তরের আমন্ত্রণ জানান। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যমন্ত্রী থানি বিন আহমেদ আল জেয়ৌদি এ বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করলে প্রধান উপদেষ্টা আমিরাতি ব্যবসার জন্য একটি বিশেষ শিল্পপার্ক স্থাপনের বিষয়ে নীতিগত সম্মতি দেন।

প্রধান উপদেষ্টা আমিরাতের বাণিজ্যমন্ত্রীকে বলেন, সংযুক্ত আরব আমিরাতের কোম্পানিগুলো বাংলাদেশকে একটি ‘হালাল পণ্য উৎপাদন কেন্দ্র’ হিসেবে গড়ে তুলতে পারে, যেখানে কম খরচে শ্রমসুবিধা পাওয়া যাবে।

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যমন্ত্রী জানান, তিনি আগামী কয়েক মাসের মধ্যে একটি উচ্চপর্যায়ের বাণিজ্য ও বিনিয়োগ প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ সফর করতে চান।

প্রধান উপদেষ্টার এ সফরে তার সঙ্গে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দুবাই শহরে সম্মেলনে যোগদানের পর শুক্রবার সংযুক্ত আরব আমিরাত সফর শেষ করেছেন।

সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমেদ বেলহুল আল ফালাসি দুবাই বিমানবন্দরে তাকে বিদায় জানান, প্রধান উপদেষ্টা এমিরেটসের একটি ফ্লাইটে দেশে ফিরছেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৮:২৭   ২০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০
সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ
সন্দেহজনক আর্থিক লেনদেনের রিপোর্ট ৭৪ শতাংশ বেড়েছে, ব্যাংকিং খাতের ৯৫ শতাংশ
নিউইয়র্কে ইউরোপীয় নেতাদের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুরের বৈঠক
মাদারগঞ্জে শিশু ধর্ষণ: অভিযুক্তকে আটকের সময় স্বজনদের বাধা, চরম উত্তেজনা!
সালথায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে অ‌রিত্র বিশ্বাস স্বপ্ন
“গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ”
মৎস্য-প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তাদের তালিকা প্রণয়ন করা হবে - মৎস্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ