ভারত-চীন সীমান্ত বিরোধ অবসানে মধ্যস্থতা করতে চান ট্রাম্প!

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারত-চীন সীমান্ত বিরোধ অবসানে মধ্যস্থতা করতে চান ট্রাম্প!
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫



ভারত-চীন সীমান্ত বিরোধ অবসানে মধ্যস্থতা করতে চান ট্রাম্প!

চীন ও ভারতের মধ্যকার সীমান্ত বিরোধ অবসানে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার পর এ প্রস্তাব দেন তিনি।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নরেন্দ্র মোদির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনের সময় প্রেসিডেন্ট ট্রাম্প উল্লেখ করেছেন, ‘সংঘর্ষগুলো (সীমান্তে) বেশ সহিংস ছিল এবং তিনি সাহায্য (সংঘাত নিরসনে) করতে চান।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি ভারতের দিকে তাকালে সীমান্তে সংঘর্ষ দেখতে পাই, যা বেশ ভয়ংকর। আমার অনুমান, এসব চলতেই থাকবে। তবে আমি যদি সাহায্য করতে পারি; আমি সাহায্য করতে চাই, কারণ এটি বন্ধ হওয়া উচিত। এটি দীর্ঘদিন ধরে চলছে।’

এদিকে ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে ভারত সরকার বলছে, তারা সবসময় এ ধরনের ক্ষেত্রে ‘দ্বিপাক্ষিক পদ্ধতি’ গ্রহণ করেছে।

নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফর নিয়ে ব্রিফিং করার সময় এ বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, ‘আমাদের কোনো প্রতিবেশীর সাথে আমাদের যে সমস্যাই থাকুক না কেন, আমরা সেগুলো মোকাবিলায় সবসময় দ্বিপাক্ষিক পদ্ধতি অবলম্বন করেছি।’

এনডিটিভি বলছে, ট্রাম্প এর আগেও ভারত-চীন এমনকি ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন। কিন্তু ভারত সরকার এ ধরনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০০:২২   ২৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০
এবার রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনে ইউক্রেনের ড্রোন হামলা
‘মনোবল ধরে রাখুন’: ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে কিশোর ‘সুপারম্যান’
ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা
নতুন রাজনৈতিক সংকটে শাহবাজ শরীফ সরকার, ভাঙ্গনের আশঙ্কা
জরুরি অবতরণের সময় কানাডায় গাড়িতে বিমানের ধাক্কা, নিহত ১
ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা
রাষ্ট্রীয় বাহিনীতে অন্তর্ভুক্তির ঘোষণা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের
সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া
অভিবাসন ও যোগাযোগ খাতে নজরদারি বাড়াচ্ছে মালয়েশিয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ