হাজার লোকের দরকার নেই, নিষ্ঠাবান ১০ কর্মী হলেই চলবে বিএনপির: মির্জা আব্বাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » হাজার লোকের দরকার নেই, নিষ্ঠাবান ১০ কর্মী হলেই চলবে বিএনপির: মির্জা আব্বাস
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫



হাজার লোকের দরকার নেই, নিষ্ঠাবান ১০ কর্মী হলেই চলবে বিএনপির: মির্জা আব্বাস

বিএনপির হাজার হাজার লোক দরকার নেই মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নিষ্ঠাবান ১০ জন কর্মী হলেই চলবে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ‘দলে নবায়ন করার ক্ষেত্রে সাবধান ও সচেতন হয়ে কাজ করা দরকার। যারা ফ্যাসিবাদ কিংবা অপকর্মের সঙ্গে জড়িত, তাদের দলের সদস্য করা যাবে না।’

দলের মধ্যে স্বার্থান্বেষী ও সুবিধাবাদী লোক রয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের হাজার হাজার লোকের প্রয়োজন নেই, ১০ জন ভালো ও নিষ্ঠাবান কর্মী হলেই চলবে।’

মির্জা আব্বাস বলেন, ‘অন্য রাজনৈতিক দলের লোকজন ঋণ খেলাপি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাবে না, সব দোষ বিএনপির। অন্য রাজনৈতিক দল নিজের দোষ ঢাকতে গিয়ে বিএনপির নাম ব্যবহার করে দোষারোপ করেছে। তাদের আর ছাড় দেয়া যাবে না।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের দেয়া সময়ে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি। তবে সরকারকে বিভ্রান্ত করতে নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নানামুখী বক্তব্য দিচ্ছে।’

ষড়যন্ত্রের পথ ছেড়ে দেশের স্বার্থে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব রাজনৈতিক দলকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বানও জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

আসন্ন রমজান ঘিরে বাজারদর নিয়ে মির্জা আব্বাস বলেন, ‘রোজাকে সামনে রেখে নিত্যপণ্যের দাম আবারও ঊর্ধ্বগতি। সরকার পরিবর্তন হলেও সিন্ডিকেট পরিবর্তন হয়নি।’

গত সরকারের সিন্ডিকেটে যারা এখনও রয়েছেন তাদের গ্রেফতার নিয়ে প্রশ্ন তোলেন মির্জা আব্বাস। বলেন, ‘বিভিন্ন ব্যবসায়ীদের প্রশ্রয় দিয়ে যাচ্ছে কয়েকটি রাজনৈতিক দল ও ব্যক্তি।’

‘যাদের উসকানিতে ছাত্র-জনতার ওপরে গুলি বর্ষণ হয়েছে, দ্রব্যমূল্যের দাম বেড়েছে, তাদের সরকার ধরছে না। শুধুমাত্র একটি দলের সঙ্গে সখ্যতা থাকার কারণে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না,’ যোগ করেন মির্জা আব্বাস।

বাংলাদেশ সময়: ১৬:২০:১৭   ৪২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
অভিবাসন ও যোগাযোগ খাতে নজরদারি বাড়াচ্ছে মালয়েশিয়া
ঢাকা কলেজে শেষ হলো পঞ্চম ডিডিএস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা
বাংলাদেশ-কাতার জ্বালানি ও অর্থ খাতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত
দুর্যোগ মোকাবিলায় ১২ উপকূলীয় জেলায় ১২ স্পিডবোট হস্তান্তর
তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের সাক্ষাৎ
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী
টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে- তথ্যমন্ত্রী
বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ