এশিয়া ট্রান্সপোর্টের বাসে মিলল ১৬ কেজি গাঁজা, গ্রেফতার ২

প্রথম পাতা » চট্টগ্রাম » এশিয়া ট্রান্সপোর্টের বাসে মিলল ১৬ কেজি গাঁজা, গ্রেফতার ২
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫



এশিয়া ট্রান্সপোর্টের বাসে মিলল ১৬ কেজি গাঁজা, গ্রেফতার ২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া ট্রান্সপোর্টের একটি বাসে তল্লাশি চালিয়ে ১৬ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ সময় রুনু আক্তার (৩৭) ও আঞ্জুমান আক্তার সুমাইয়া (২০) নামে দুই নারীকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বুড়িচং থানাধীন নিমসার এলাকায় এই কঅভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।

গ্রেফতার রুনু আক্তার কুমিল্লার কোতোয়ালি এলাকার মুরাদপুরের মৃত চারু মিয়ার মেয়ে। আর আঞ্জুমান আক্তার সুমাইয়া একই এলাকার মৃত সুমন মিয়ার মেয়ে। তার স্বামীর নাম রাব্বি হোসেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুই নারী জানান, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেয়ার জন্য কৌশল হিসেবে নারীদের মাদক বহনের কাজে ব্যবহার করা হচ্ছে। আর তারা অল্প সময়ে অধিক উপার্জনের লোভে মাদক বহনের কাজে জড়িয়ে পড়েছেন।

আসামিদের বিরুদ্ধে উপপরিদর্শক মো. মুরাদ হোসেন বাদী হয়ে বুড়িচং থানায় নিয়মিত মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৬:১১:৫২   ৩৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ