নতুন রাজনৈতিক দলে যোগদানের সিদ্ধান্ত চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নতুন রাজনৈতিক দলে যোগদানের সিদ্ধান্ত চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫



নতুন রাজনৈতিক দলে যোগদানের সিদ্ধান্ত চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, নতুন রাজনৈতিক দলে যোগদানের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়। এ সপ্তাহের শেষদিকে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে এবং যোগদান করলে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেই যোগ দেব।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, ডিসি সম্মেলনে বিভিন্ন বিষয় উঠে এসেছে। তারমধ্যে একটি হলো বিভিন্ন প্রেস ক্লাবের গ্রুপিং। আমরা জানিয়েছি যে প্রেস কাউন্সিলের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। এছাড়া বিভিন্ন সময়ে ছড়ানো গুজব নিয়ে কথা হয়েছে।

তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্তের আগেই কিছু মিডিয়া দলে যোগদানের বিষয়ে খবর ছাপিয়েছে। আমার মনে হয়েছে কাজটি ঠিক হয়নি। আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসার আগে অনুমানভিত্তিক নিউজ করা ঠিক না।

বাংলাদেশ সময়: ২২:২৬:৩৮   ২৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ