গোপালগঞ্জে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত এক, আহত ১৫

প্রথম পাতা » গোপালগঞ্জ » গোপালগঞ্জে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত এক, আহত ১৫
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫



গোপালগঞ্জে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত এক, আহত ১৫

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যানের চালক নিহত এবং বাসের অন্তত ১৫ যাত্রী আহত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় যানবাহন দুটি সড়কের উপর দুমড়ে মুচড়ে পড়ে থাকায় ২ ঘণ্টারও বেশি সময় ধরে যান চলাচল বন্ধ থাকে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাখসুদুর রহমান মুরাদ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস পোনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নোভো কার্গো সার্ভিসের একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

ওসি আরও জানান, এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় কাভার্ডভ্যান চালকের মৃত্যু হয়। গুরুতর আহত ৪ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, ঘটনার পর থেকে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পুলিশের রেকার দিয়ে সড়কের উপরে থাকা যানবাহন দুটি সরিয়ে নিলে সকাল সাড়ে ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত চালকের নাম পরিচয় পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১১:১৮:০২   ৫২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ