জামালপুরে জুম্মা নামাজের সময় মোবাইল মার্কেটে চুরি আটক- ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে জুম্মা নামাজের সময় মোবাইল মার্কেটে চুরি আটক- ১
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫



জামালপুরে জুম্মা নামাজের সময় মোবাইল মার্কেটে চুরি আটক- ১

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে জুম্মা নামাজের সময় বন্ধ থাকা মোবাইল মার্কেটে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে এক যুবক। পরে আটককৃত যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন জনতা।

এঘটনা শুক্রবার(২১ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার আরামনগর বাজারের পৌর মার্কেটের দ্বিতীয় তলায় শান্ত টেলিকমে ঘটেছে।

আটককৃত যুবক কুমিল্লার দেবীপুর থানার আলমপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আকবর আলী সুমন(৩০) বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পবিত্র জুম্মা দিন থাকায় জুম্মা নামাজ পড়ার জন্য দুপুর ১২টার দিকে পুরো মার্কেটের লোকজন দোকান বন্ধ করে নামাজ পড়ার জন্য বাড়ী চলে যায়। এসময় বন্ধ মার্কেটে লোকজন না থাকায় কয়েকজন চোর ঢুকে পড়ে। এদিকে নামাজ শেষে মার্কেটের লোকজন চলে আসে। শান্ত টেলিকম এর মালিক শান্ত মিয়া দোকান খুলতে এসে দেখেন সাটারের তালা ভাঙ্গা। পরে দোকানের সাড়ার তুলে দেখতে পান তিনজন যুবক মোবাইল ফোন চুরি করে ব্যাগ ভর্তি করছে। এসময় তার চোর চোর চিৎকারে লোকজন ছুটে এলে দুইজন পালিয়ে যায় এবং একজনকে ধরে ফেলে জনতা।

পরে উৎসুক জনতা চোরকে দেখতে ভীর জমায় এবং আটককৃত চোরকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ অসুস্থ চোরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এলে তাকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

শান্ত টেলিকমের মালিক শান্ত মিয়া বলেন, আমি জুমা নামাজ পড়ে দোকানে এসে দেখি সাটারের তালা ভাঙ্গা। পড়ে সাটার তুলে দেখি ভিতরে চোরের দল মোবাইল চুরি করছে। এ সময় আমার ডাক চিৎকারে মার্কেটের লোকজন ছুটে এলে একজনকে ধরতে আমরা সক্ষম হই এবং বাকি দুইজন পালিয়ে যায়।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া বলেন, দুপুর আড়াইটার দিকে সংবাদ আসে পৌরসভার আরামনগর বাজার পৌর মার্কেটে এক মোবাইল চোরকে আটক করেছে জনতা। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোরকে উদ্ধার করে। এ সময় জনতার মারধরে চোর অসুস্থ হয়ে পড়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। অভিযুক্ত ব্যক্তি সুস্থ হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০:২২:৪৩   ৪৮২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দক্ষ ও প্রযুক্তিনির্ভর সিভিল সার্ভিস গড়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন
পলাতক শেখ হাসিনা কীভাবে পাসপোর্ট-এনআইডি পাবেন : রিজভী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ঐক্যবদ্ধ উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী
জলবায়ু তহবিলের অর্থ সরাসরি ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানোর দাবি
পঞ্চগড়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারির তাগিদ মৎস্য ও প্রনিসম্পদ প্রতিমন্ত্রীর
গোয়েন্দা অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ, তারা কী করে: শফিকুর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ