সোনারগাঁয়ে নিখোঁজের ৪ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে নিখোঁজের ৪ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার
শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫



সোনারগাঁয়ে নিখোঁজের ৪ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

সোনারগাঁয়ে নিখোঁজের ৪ ঘণ্টা পর মাদ্রাসা ছাত্রর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১ টায় সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামে নিহতের বাড়ির পাশে লিচু বাগান থেকে লাশটি উদ্ধার করে থানা পুলিশ।

সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামে নিখোঁজের ৪ ঘণ্টা পর মাদ্রাসা ছাত্র শিশু ইব্রাহিম মিয়ার (৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১১ টায় নিহতের বাড়ির পাশে লিচু বাগান থেকে লাশটি উদ্ধার করে থানা পুলিশ।

নিহত শিশুর নাম ইব্রাহিম মিয়া (৯)। সে সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামের মহব্বত আলীর ছেলে। শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে নিখোঁজ ছিল সে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে শুক্রবার রাতে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করেন।

বাবা মহব্বত আলী জানান, শুক্রবার সন্ধ্যায় তার ছেলে নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজ নিতে থাকেন। পরে ওইদিন রাত ১১ টায় বাড়ির পাশের লিচু বাগানে পরনের পায়জামা গলা বাঁধা অবস্থায় স্থানীয়রা তাকে দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে থানা পুলিশ। তার ছেলে ‘হত্যার’ সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

খবর পেয়ে তাৎক্ষণিক নারায়ণগঞ্জ জেলা (খ-সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোনারগাঁ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এম এ বারী জানান, হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১৭:১৯   ২৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড
প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের চিন্তা-কর্মযজ্ঞের প্রতিফলন নতুন চার বই : মাহ্দী আমিন
সীমিত সক্ষমতা নিয়েই মানুষের পাশে থাকার চেষ্টা করছি : প্রতিমন্ত্রী হাবিব
ব্যয় সাশ্রয়ে প্রশংসিত সালথার ইউএনও, কোষাগারে ফিরল ৭৩ লাখ টাকা
৩-১ গোলের জয়ে বিশ্বকাপের সেমিফাইনাল আর্জেন্টিনা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী
ঐক্যবদ্ধ উদ্যোগেই গড়ে উঠবে প্রত্যাশিত নারায়ণগঞ্জ: মামুন মাহমুদ
চাষাঢ়া-পঞ্চবটী সড়কের দ্রুত সংস্কার ও সম্প্রসারণের দাবি হাতেমের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ