জামালপুর-৪ আসনে প্রার্থীরা হাতে হাত রেখে শপথ নিলেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুর-৪ আসনে প্রার্থীরা হাতে হাত রেখে শপথ নিলেন
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬



জামালপুর-৪ আসনে প্রার্থীরা হাতে হাত রেখে শপথ নিলেন

জামালপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক ব্যতিক্রমী ও দৃষ্টান্তমূলক ঘটনার সাক্ষী হলো জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসন। নির্বাচনের জয়-পরাজয় ছাপিয়ে এলাকাকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একযোগে শপথ নিয়েছেন প্রতিদ্বন্দ্বী ছয় প্রার্থী। একে অপরের হাত ধরে তাদের এই ঐক্যের ছবি এখন সরিষাবাড়ীর মানুষের মুখে মুখে।

​রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা ডাকবাংলোয় নির্বাচনী সংক্রান্ত বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রার্থীদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সব প্রার্থী রাজনৈতিক ভেদাভেদ ভুলে একসাথে সারিবদ্ধভাবে দাঁড়ান এবং হাতে হাত রেখে শপথ বাক্য পাঠ করেন।
​সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিভিন্ন দলের প্রার্থীরা একে অপরের হাত ধরে আছেন যা উপস্থিত সাধারণ মানুষ ও সমর্থকদের মাঝে ব্যাপক চাঞ্চল্য ও ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

​এই অনন্য সম্প্রীতির মিছিলে শামিল হয়েছিলেন সরিষাবাড়ী আসনের প্রধান ছয় রাজনৈতিক ব্যক্তিত্ব
বিএনপি ধানের শীষ মনোনীত প্রার্থী ​ফরিদুল কবির তালুকদার শামীম, বাংলাদেশ জামায়াতে ইসলামী - দাঁড়িপাল্লার প্রার্থী এডভোকেট মাওলানা আব্দুল আওয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখার প্রার্থী আলী আকবর, সিপিবি - কাস্তে প্রতীকের প্রার্থী মাহবুব জামান জুয়েল, গণ-অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন ও নাগরিক ঐক্য এর কেতলি প্রতীকের প্রার্থী কবির হাসান।

​বিএনপি মনোনীত প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামিমের নেতৃত্বে প্রার্থীরা সম্মিলিতভাবে যে বিষয়গুলো নিয়ে অঙ্গীকারবদ্ধ হন। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নিশ্চিত করা এবং নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, তা সাদরে গ্রহণ করা।
নির্বাচন-পরবর্তী সময়ে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সবাই এক পরিবারের সদস্যের মতো মিলেমিশে থাকা। সরিষাবাড়ী থেকে মাদক ও দুর্নীতির শেকড় উপড়ে ফেলতে দলমত নির্বিশেষে সম্মিলিতভাবে কাজ করা। এলাকাটিকে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের একটি রোল মডেল হিসেবে গড়ে তোলা।

​সাধারণ ভোটাররা এই উদ্যোগকে স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের মতে, প্রার্থীদের এমন ঐক্যবদ্ধ অবস্থান নির্বাচনের মাঠে সংঘাত ও অস্থিরতা কমিয়ে আনবে। নেটিজেনদের অনেকেই মন্তব্য করেছেন, বাংলাদেশের প্রতিটি আসনেই এমন রাজনৈতিক শিষ্টাচার ও সম্প্রীতির সংস্কৃতি গড়ে ওঠা প্রয়োজন।

​সরিষাবাড়ীর এই ‘মডেল’ সারা দেশের রাজনীতির জন্য একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২:০৫:৩৫   ২৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


একে একে ইমরান খানের তিন বোনই আটক
মতপার্থক্য ভুলে একসঙ্গে ট্রাম্প-মামদানি
তরুণদের কর্মসংস্থানে জব ফেয়ার আয়োজন করবে ঢাকা জেলা প্রশাসন
মধুমতির তীররক্ষা বাঁধে বাধার অভিযোগে গোলাম কুদ্দুসের বিরুদ্ধে মানববন্ধন
সমুদ্র অর্থনীতি ও দুর্যোগ ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চায় বাংলাদেশ
বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখার্জি আর নেই
নারায়ণগঞ্জে লোকালয়ে ঘুরছিল কুমির, খুঁজছে বন বিভাগ
বোয়ালমারীতে ইটের রাস্তায় সাড়ে তিন দশকে সংস্কারের ছুৃয়া লাগেনি শত শত শিশু শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি
সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার
ফ্যাসিস্ট আমলে সরকারপ্রধানের সফরে কোটি কোটি টাকা খরচ করা হতো: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ