জামালপুরে ডাঃ বাদল প্রি ক্যাডেট মাদ্রাসার প্রথম বর্ষপূর্তি

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ডাঃ বাদল প্রি ক্যাডেট মাদ্রাসার প্রথম বর্ষপূর্তি
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫



জামালপুরে ডাঃ বাদল প্রি ক্যাডেট মাদ্রাসার প্রথম বর্ষপূর্তি

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে ডাঃ বাদল প্রি ক্যাডেট মাদ্রাসার প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে ভাটারা ইউনিয়নের মাগুরিয়াপাড়া এলাকায় মাদ্রাসা প্রাঙ্গণে এ বার্ষিক পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলোয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং স্বাগত বক্তব্য রাখেন ডাঃ বাদল প্রি ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা ডাঃ সাইফুল ইসলাম বাদল।

অনুষ্ঠানে শিক্ষা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত অডিটর মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র ও উপজেলা যুবদলের আহ্বায়ক একেএম ফয়েজুল কবীর তালুকদার শাহীন এবং অনুষ্ঠানটির উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শাহ মোঃ আশরাফুল আলম ফকির।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামী সরিষাবাড়ী উপজেলা শাখার আমির ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুদ, সাবেক ইউপি চেয়ারম্যান পারভেজ আহমেদ জোৎস্না, বিলবালিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রউফ, আলহাজ্ব ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাওলানা মোঃ মাকসুদুর রহমান, পোগলদিঘা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান দুলাল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন তরুণ সাহিত্যিক কবি ও সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর।

এ সময় আরো উপস্থিত ছিলেন মামুনুল হক মুকুল, শিক্ষক শাজাহান আলী, ডাঃ মহাসিন, বাবলু সরকার ও খলিলুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন ডাঃ বাদল প্রি ক্যাডেট মাদ্রাসা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গড়ে উঠলেও এটি একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে সময়ের সাথে উপযোগী শিক্ষা ব্যবস্থা রয়েছে। শিশুদের একসাথে আরবি ইংরেজি বাংলা শিখাতে চাইলে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানকে সহযোগিতা করা উচিৎ। যাতে করে তারা দেশ ,সমাজ ও আগামী মেধাবী প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন বক্তারা ।

অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৩৮:০৭   ২৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
বাবুরচর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সমীর কুমারের রাজকীয় বিদায় সংবর্ধনা
আশাপুর সিনিয়র আলিম মাদ্রাসায় অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা প্রদান
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
‘প্রেম খুঁজে পেতে এখন আরো বিভ্রান্ত হতে হয়’, বললেন ঐশ্বর্য
দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে : পানিসম্পদমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ
নাটোরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ