বন্দরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫



বন্দরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” অভিযানে আওয়ামী লীগ কর্মী রেজাউল করিম রেজু (৫০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের বক্তারকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত রেজাউল করিম রেজু বন্দর থানার বক্তারকান্দি এলাকার মৃত শাহাবুদ্দিন মিয়ার ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাহমুদ জানান, গ্রেপ্তারকৃত রেজাউল করিম রেজুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। তাকে ওই মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:১৯:৫৪   ৪১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
বাংলাদেশকে উদ্ভাবক ও রপ্তানিকারক হিসেবে গড়ে তুলতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ