জেলে নিবন্ধন হালনাগাদ তালিকায় নারীদের অগ্রাধিকার দেয়া হবে: ফরিদা আখতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জেলে নিবন্ধন হালনাগাদ তালিকায় নারীদের অগ্রাধিকার দেয়া হবে: ফরিদা আখতার
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫



জেলে নিবন্ধন হালনাগাদ তালিকায় নারীদের অগ্রাধিকার দেয়া হবে: ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জেলে নিবন্ধন হালনাগাদ তালিকায় একই পরিবারে পুরুষ জেলে থাকলেও নারীদের অগ্রাধিকার দেয়া হবে। নারী জেলেদের দৃশ্যমান করতে তালিকায় তাদের নাম থাকতে হবে।

তিনি আজ ভোলার মনপুরা উপজেলার ঢালচরে জেলেদের সাথে জেলে নিবন্ধন হালনাগাদ সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। খবর তথ্যবিবরণীর।

ফরিদা আখতার বলেন, আমরা গবেষণা করে দেখেছি আমাদের নিষেধাজ্ঞার সময় ভারতীয় জেলেরা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে ইলিশ মাছ ধরছে অথচ আমাদের জেলেরা সে সময় বসে থাকে। আর এ নিষেধাজ্ঞা এমনভাবে করা হয় যেন ভারতীয় জেলেরা কোনোভাবেই আমাদের দেশ থেকে ইলিশ ধরতে না পারে। আর সেজন্যই নিষেধাজ্ঞা সময় আটান্ন দিন করা হয়েছে।

তিনি বলেন, মৎস্যজীবী তালিকায় অনেক অমৎস্যজীবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এ তালিকা এমনভাবে হালনাগাদ করতে হবে যেন অন্যায়ভাবে কেউ প্রবেশ করতে না পারে। কোনো অমৎস্যজীবী এ তালিকায় প্রবেশ করতে যেন না পারে তা কঠোরভাবে দেখা হবে।

সরকারি চাকুরিজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের জন্য প্রত্যন্ত অঞ্চল বলে কিছু থাকতে পারেনা। এখানকার জেলেরা দেশবাসীকে ইলিশ মাছ খাওয়াচ্ছে আর সরকারি চাকুরিজীবীরা এ অঞ্চলের মানুষদের সেবা দিবেননা তা হতে পারেনা।

তিনি আরো বলেন, পানি থাকলে মাছ থাকবে। নদী, নালা, খাল, বিল খননের অভাবে শুকিয়ে যাচ্ছে কিন্তু খনন করার দায়িত্ব শুধু মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নয়।

তিনি বলেন, বেকার সমস্যা দূর করতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ঢালচরের মানুষের কষ্টের কথা বিবেচনা করে ঘাট তৈরি করায় এ অঞ্চলের মানুষ অনেক উপকৃত হবেন।

তিনি আরো বলেন, সরকারের উন্নয়নের ধারণা হলো প্রত্যন্ত এলাকার উন্নয়ন। শুধু ঢাকায় বসে উন্নয়নের কথা বললে হবেনা । যখন প্রত্যন্ত অঞ্চলের মানুষের মুখে হাসি ফোটানো যাবে তখনই হবে টেকসই উন্নয়ন।

পরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা এবং নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ভোলায় মনপুরার বিভিন্ন চরাঞ্চালের নিবন্ধিত জেলেদের মাঝে নিবন্ধিত কার্ড বিতরণ করেন।

মনপুরা উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিকের সভাপতিত্বে সভায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সুরাইয়া আখতার জাহান, মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরী ও কোস্টগার্ড দক্ষিণ জোনের বিএন স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট সাব্বির আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৯:২৪   ২২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
খুলনা সিটি মেডিক্যালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট
জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
বাজেটকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব অভিহিত করেছে ডিসিসিআই
গণবিরোধী বাজেট দাবি করে রাজধানীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ: নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
জামালপুরে বিপুল পরিমাণ চোলাই মদ ও উপকরণসহ প্রদীপ দাস গ্রেপ্তার
বর্ষার আগেই খাল খননের সুফল পাবে ফরিদপুরের কৃষকরা: জেলা প্রশাসক
মাদারীপুরের ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ