শ্রীদেবীকে হারানোর ৭ বছর

প্রথম পাতা » ছবি গ্যালারী » শ্রীদেবীকে হারানোর ৭ বছর
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫



শ্রীদেবীকে হারানোর ৭ বছর

টানা টানা হরিণী চোখের অপার সৌন্দর্যের ‘দেবী’ হিসেবে খ্যাতি ছিলো বলিউড অভিনেত্রী শ্রীদেবীর। কিংবদন্তি এ তারকার আজ সপ্তম প্রয়াণ দিবস।

১৯৬৩ সালের ১৩ অগাস্ট তামিলনাড়ুতে জন্মেছিলেন শ্রী আম্মা ইয়াঙ্গের আয়াপ্পন। পরবর্তীকালে দুনিয়া যাকে চেনেন শ্রীদেবী নামে।

ছোট থেকেই তীক্ষ্ণ বুদ্ধি ও অসীম সৌন্দর্যের অধিকারী এ অভিনেত্রী। নাচতে ভালোবাসতেন। সিনেমার জন্য তার প্রেমও সেই ছোটবেলা থেকেই।

মাত্র ৪ বছর বয়সে সিনেমা জগতে অভিষেক হয়েছিল তার। অভিনয় চর্চার পাশাপাশি একাধিক দক্ষিণ ভারতীয় ভাষা শিখেছিলেন শ্রীদেবী; যা পরবর্তীকালে দক্ষিণ ভারতে তার অভিনয়ের দরজা খুলে দিয়েছিল। অনর্গল তেলেগু, তামিল, মালায়ালম, কন্নড় ও হিন্দি বলতে পারতেন তিনি।

২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান বলিউড অভিনেত্রী শ্রীদেবী। ছবি: সংগৃহীত

১৯৭৬ সালে কে বালাচন্দরের সিনেমা ‘মুন্ড্রু মুদিচ্চু’ সিনেমা শ্রীদেবীর ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে।

১৯৭৮ সালে ‘সোলভা সাওয়ান’ ছবির মাধ্যমে নায়িকা হিসেবে বলিউডে ডেব্যু করেন শ্রীদেবী। পাঁচ দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় এবং হিন্দি ভাষায় ৩০০টিরও বেশি ছবিতে কাজ করেছেন।

তবে চাঁদনি, চালবাজ, মিস্টার ইন্ডিয়া, লাডলা, জুদাই এবং ইংলিশ ভিংলিশের মতো বিখ্যাত সব সিনেমা তাকে দর্শক হৃদয়ে করে রেখেছে চিরস্মরণীয়।

সৌন্দর্য আর অভিনয় গুণে দক্ষিণ ভারতের ভক্তদের পাশাপাশি বলিউড ও দেশের বাইরে তার অসংখ্য ভক্ত রয়েছে। যে কারণে সিনেমা যেমনই হোক, বক্স অফিসে সব সময় হিট থাকতেন অভিনেত্রী।

এ ছন্দের হঠাৎ পরিবর্তন ঘটে ২০১৮ সালে। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান শ্রীদেবী। মাত্র ৫৪ বছর বয়সে দুবাইয়ের এক হোটেলে রহস্যময় মৃত্যু হয় তার।

প্রসঙ্গত, ক্যারিয়ারে অনবদ্য অভিনয়ের জন্য পদ্মশ্রী, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কারের মতো অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছিলেন শ্রীদেবী।

বাংলাদেশ সময়: ১০:৫৭:৫৮   ২২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ