পবিত্র রমজান মাসে বিএসটিআই বিশেষ অভিযান পরিচালনা করবে - শিল্প উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » পবিত্র রমজান মাসে বিএসটিআই বিশেষ অভিযান পরিচালনা করবে - শিল্প উপদেষ্টা
বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫



পবিত্র রমজান মাসে বিএসটিআই বিশেষ অভিযান পরিচালনা করবে - শিল্প উপদেষ্টা

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, পণ্যের মান নিয়ন্ত্রণ ও খাদ্যে ভেজালরোধে নিয়মিত অভিযানের পাশাপাশি পবিত্র রমজান মাসে বিএসটিআই বিশেষ অভিযান পরিচালনা করবে। পবিত্র মাহে রমজান শুরুর এক মাস পূর্ব হতেই বিএসটিআই’র সার্ভিল্যান্স কার্যক্রম জোরদার করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় পণ্যের মান নিয়ন্ত্রণ, ভেজাল প্রতিরোধ এবং পণ্যের ওজন ও পরিমাপে কারচুপি রোধকল্পে চলমান মোবাইল কোর্ট ও সার্ভিল্যান্স কার্যক্রমে অধিকতর গুরুত্ব প্রদান করা হচ্ছে।

আজ মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পবিত্র রমজানে মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের ভেজাল প্রতিরোধ ও মান নিয়ন্ত্রণ বিষয়ে বিএসটিআই’র বিশেষ কার্যক্রম সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এসব কথা বলেন।

এসময় শিল্প মন্ত্রণালয়ের সচিব মো: ওবায়দুর রহমান, বিএসটিআই’র মহাপরিচালক এস এম ফেরদৌস আলম, শিল্প মন্ত্রণালয় ও বিএসটিআই’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পবিত্র রমজান ঢাকা মহানগরীতে বিএসটিআইয়ের নিজস্ব নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনী বিশেষত ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও এপিবিএন-এর সহায়তায় বন্ধের দিনসহ প্রতিদিন ৩টি করে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এছাড়া, আইন প্রয়োগকারী সংস্থা যথা র‌্যাব এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। সারা দেশে জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিএসটিআইয়ের সব বিভাগীয়, জেলা ও আঞ্চলিক কার্যালয় থেকে প্রতিদিন একাধিক মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি দেশব্যাপী বিএসটিআইয়ের সার্ভিল্যান্স টিমের অভিযান ও বাজার মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা হবে।

এছাডা রমজান মাসে আকস্মিকভাবে পরিচালিত অভিযানগুলোতে বিশেষ করে রোজাদাররা সচরাচর যে সব খাদ্য ও পানীয় গ্রহণ করে থাকেন ফুট ড্রিংকস, ফুট সিরাপ, মুড়ি খেজুর, সফট ড্রিংকস পাউডার, কার্বোনেটেড বেভারেজ, ভাোজ্যতেল, সরিষার তেল, ঘি, পাস্তুরিত দুধ, নুডুলস, ইনস্ট্যান্ট নুডুলস, লাচ্ছা সেমাই, পানি ইফতার সামগ্রীর বহুল ব্যবহৃত হয়ে থাকে। এ ধরনের পণ্যের বিশেষ নজরদারি করা হচ্ছে। বিএসটিআইয়ের পাশাপাশি অন্যান্য সংস্থা যেমন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এসব অভিযানে অংশ নেবে।

এ ছাড়া অনলাইনে নকল ও অবৈধ পণ্য বিক্রয়, বিতরণ ও সরবরাহ বন্ধে অবৈধ প্রতিষ্ঠানগুলো যাতে অনলাইনে বিক্রি বা বিতরণ করতে না পারে, সে জন্য ইতিমধ্যে বিটিআরসিকে চিঠি দিয়েছে বিএসটিআই। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে প্রায় ১৫টি অনলাইন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। ক্রেতা ও ভোক্তাদের প্রতি বিএসটিআইয়ের অনুরোধ, অনলাইনে পণ্য কেনার আগে বিএসটিআইর অনুমোদন নিশ্চিত হয়ে পণ্যের অর্ডার করুন। প্রয়োজনে বিএসটিআইর হটলাইন নম্বরে (১৬১১৯) ফোন করার জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৩৩:৪৩   ১৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জরু‌রি বৈঠ‌ক ডে‌কে যেসব পদ‌ক্ষেপ নিল পররাষ্ট্র মন্ত্রণালয়
অবরোধের পর পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালো শ্রমিকরা, আহত ২০
কুমিল্লার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় কৃষিমন্ত্রীর
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
এনসিপির রাজনীতিতে অংশগ্রহণ আমাদের রাজনৈতিক বিজয় : স্বরাষ্ট্রমন্ত্রী
হাজীদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে : ধর্মমন্ত্রী
ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: ভূমি মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ