রূপগঞ্জের ৩ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জের ৩ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে ডিসি
বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫



রূপগঞ্জের ৩ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে ডিসি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা রূপগঞ্জ উপজেলায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) পৃথক পৃথক সময় ও স্থানে এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রথমে তিনি নুরুন্নেছা স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন এবং পিঠা উৎসবের উদ্বোধন, পতাকা উত্তোলন, কুজকাওয়াজ পরিদর্শন ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন কক্ষ উদ্বোধন করেন। পরে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মানুষ গড়ার কারখানা, যেখানে শুধু পাঠদান নয়, নৈতিক শিক্ষা ও মনুষ্যত্ববোধ গড়ে তোলা জরুরি।” জেলা প্রশাসকের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

পরে তিনি অনির্বাণ ডিজেবল চাইল্ড কেয়ার স্কুল এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার পরিদর্শনে যান এবং সেখানে আধাপাকা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সমাজের দায়িত্ববোধের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও সুস্থ শিশুদের তুলনায় অনেক ক্ষেত্রে মেধা ও মননে এগিয়ে।” তিনি শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

সবশেষে, জেলা প্রশাসক নব কিশলয় হাই স্কুল এন্ড গার্লস কলেজ পরিদর্শন করেন এবং সেখানে পতাকা উত্তোলন, ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠান সমাজের বাতিঘর, যা আলোকিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার আহ্বান জানিয়ে শিক্ষকদের অগ্রণী ভূমিকা নেওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি, পূর্বাচল সার্কেল) মো. উবায়দুর রহমান সাহেল, সহকারী কমিশনার (ভূমি, রূপগঞ্জ) মো. তারিকুল আলম এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২২:৩৩:১৪   ২৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী
ঐক্যবদ্ধ উদ্যোগেই গড়ে উঠবে প্রত্যাশিত নারায়ণগঞ্জ: মামুন মাহমুদ
চাষাঢ়া-পঞ্চবটী সড়কের দ্রুত সংস্কার ও সম্প্রসারণের দাবি হাতেমের
রথযাত্রা উপলক্ষ্যে হিন্দু ধর্মীয় নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা
আদর্শ শিক্ষকের অভাবে বাড়ছে মাদক: রিজভী
রাজশাহীকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলা হবে : ভূমিমন্ত্রী
চলতি সংসদ অধিবেশনেই সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে: গোলাম পরওয়ার
গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে: ডা. শফিকুর রহমান
ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে পর্যায়ক্রমে স্থায়ীভাবে পুনর্বাসন করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ