কুড়িগ্রামে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » কুড়িগ্রামে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫



কুড়িগ্রামে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

কু‌ড়িগ্রামের ফুলবাড়ীতে পরকীয়া প্রেমি‌কের স‌ঙ্গে দেখা কর‌তে গি‌য়ে এক গৃহবধূ সংঘবব্ধ ধর্ষ‌ণের শিকার হ‌য়ে‌ছেন ব‌লে অভিযোগ উঠে‌ছে।

বৃহস্প‌তিবার (২৭ ফেব্রুয়া‌রি) ‌ভোরে এ ঘটনায় অভিযান চা‌লি‌য়ে পাঁচজন‌কে গ্রেপ্তার ক‌রেছে পু‌লিশ। ঘটনা‌টি ঘ‌টে‌ছে উপজেলার বড়‌ভিটা ইউনিয়নের চর বড়লই গ্রামে।

গ্রেপ্তারকৃতরা হ‌লেন- উপজেলার চন্দ্রখানা বালাতাড়ি গ্রামের মইনুল হক, চন্দ্রখানা বালাতাড়ি গ্রামের হাসানুর রহমান, চর বড়লই গ্রামের ইয়াকুব আলী, সোহেল রানা ও চর বড়লই হাজীটারী গ্রামের লাল মিয়া।

পু‌লিশ ও ভুক্ত‌ভোগী প‌রিবার সূত্রে জানা যায়, ওই গৃহবধূর সঙ্গে অভিযুক্ত মইনুল হ‌কের (২৩) পরকীয়া প্রেমের সম্পর্ক চল‌ছিল। এর মধ্যে গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়‌ারি) গভীর রাতে চর বড়লই গ্রামের এক‌টি ইউক্যালিপটাস গাছের বাগানে মইনুলের সঙ্গে দেখা করতে যান তি‌নি‌। কিন্তু মইনুল তার আরেক সহযোগী ইয়াকুব আলীর (২৫) সঙ্গে যোগসাজস করে আরও পাঁচ যুবককে সঙ্গে নিয়ে তাকে ধর্ষণ ক‌রেন।

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বুধবার ফুলবাড়ী থানায় লি‌খিত অভিযোগ দায়ের করলে পু‌লিশ বৃহস্প‌তিবার ভোররাতে অভিযান চা‌লিয়ে উপজেলার চন্দ্রখানা বালাতাড়ি এলাকা থে‌কে তা‌দের গ্রেপ্তার করা হয়।

মামলার আরও দুই আসা‌মি হলেন- চর বড়লই গ্রামের আতিয়ার রহমান ও কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা আল আমিন। তা‌দের গ্রেপ্তারের চেষ্টা চল‌ছে ব‌লে জানায় পু‌লিশ।

ভুক্তভোগী গৃহবধূর এলাকার ইউপি সদস‌্য আজিমু‌দ্দিন বলেন, গৃহবধূর স্বামীর সঙ্গে দাম্পত‌্য কলহ চলছে। তার আগের স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ প্রক্রিয়াধীন রয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, অভিযুক্ত আসা‌মিদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা সংঘবদ্ধ ধর্ষণের সঙ্গে জড়িত। আসা‌মিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৫০:৩১   ৩২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ