জামালপুরে যমুনা সার কারখানা ১৩ মাস পর চালু হয়ে ৩দিন পরই বন্ধ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে যমুনা সার কারখানা ১৩ মাস পর চালু হয়ে ৩দিন পরই বন্ধ
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫



জামালপুরে যমুনা সার কারখানা ১৩ মাস পর চালু হয়ে ৩দিন পরই বন্ধ

জামালপুর প্রতিনিধি : দেশের বৃহৎ ইউরিয়া যমুনা সার কারখানা দীর্ঘ ১ ৩মাস বন্ধ থাকার পর চালু হয়ে তিনদিন চলেই ফের বন্ধ হয়েছে।

বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি কালবেলা কে নিশ্চিত করেন যমুনা সার কারখানার জিএম (প্রশাসন) দেলোয়ার হোসেন। তিনি জানান, গতকাল বুধবার সন্ধ্যার দিকে অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।

কারখানা সূত্র জানায়, দীর্ঘ ১৩ মাস ২৩ দিন কারখানার উৎপাদন বন্ধ থাকার পর ২৩ ফেব্রুয়ারি বিকালে গ্যাসে সংকটের দায় দিয়ে ৬০ ভাগ হারে উৎপাদন শুরু হলেও ৪ দিন যেতে না যেতেই যান্ত্রিক ত্রুটির কারণে ফের উৎপাদন বন্ধ হয়।

যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু সালেহ্ মুহাঃ মোসলেহ উদ্দীন জানান, অ্যামোনিয়া প্ল্যান্টের ভাল্বে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় কারখানার উৎপাদন বন্ধ করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘বুধবার সন্ধ্যা ৭টার দিকে এই যান্ত্রিক ত্রুটি দেখা দিলে আমরা কারখানার উৎপাদন বন্ধ করে দিই। দ্রুত মেরামত কাজ চলছে। কাজ শেষ হলেই যে কোনো সময় আমরা ফের উৎপাদনে যেতে সক্ষম হবো বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯:৩৬:৪২   ৫১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ