দুই দফা ভূমিকম্পে কেঁপে উঠলো পঞ্চগড়!

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুই দফা ভূমিকম্পে কেঁপে উঠলো পঞ্চগড়!
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫



দুই দফা ভূমিকম্পে কেঁপে উঠলো পঞ্চগড়!

একদিনের ব্যবধানে পর পর দুই দফা ভূমিকম্পে কেঁপে উঠেছে পঞ্চগড়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে ৩৭ সেকেন্ডে প্রথম কম্পন এবং রাত ৩টা ৬ মিনিট ১০ সেকেন্ডে দ্বিতীয় কম্পন অনুভূত হয়।

আবহাওয়া অফিস বলছে, এই ভূমিকম্পের শ্রেণি ছিল মাঝারি আকারের। তবে ভূমিকম্পের কারণে কোন ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায় নি।

আবহাওয়া অফিস আরও জানায়, কিছু সময়ের ব্যবধানে পর পর দুটি কম্পন অনুভূত হয়। রাত ২টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ডে ভারতের আসামের মরিগাঁওয়ে উৎপত্তি হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৩। অপরদিকে রাত ৩টা ৬ মিনিট ১০ সেকেন্ডে নেপালের কোদারি এলাকায় উৎপত্তি হওয়া কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৫।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিতেন্দ্র নাথ রায় সময় সংবাদকে বলেন, গভীর রাতে হঠাৎ ভূমিকম্পে সব কিছু কেঁপে ওঠায় অনেকেই আতঙ্কিত হয়েছেন। তবে সকাল পর্যন্ত কোন এলাকা থেকে ক্ষয়ক্ষতির খবর আসেনি।

এর আগে বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে সিলেট অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়।

বাংলাদেশ সময়: ১৫:৩১:৪২   ২৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
স্কুলে বসেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান দেখলেন এমপি-প্রশাসক-ডিসি-এসপি
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার
ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬ পাস, গঠিত হচ্ছে একক বিনিয়োগ সংস্থা
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত
সার্কের মহাসচিব গোলাম সারওয়ারের ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন
সরিষাবাড়ীতে প্রান্তিক ৩০২জন শিশুর মাঝে উপহার সামগ্রী ও গাছের চারা বিতরণ।
মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ