কমলাপুর রেলস্টেশনে স্বর্ণ ছিনতাইকালে হাতেনাতে আটক ২, উদ্ধার ৩৪ ভরি

প্রথম পাতা » ছবি গ্যালারী » কমলাপুর রেলস্টেশনে স্বর্ণ ছিনতাইকালে হাতেনাতে আটক ২, উদ্ধার ৩৪ ভরি
বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫



কমলাপুর রেলস্টেশনে স্বর্ণ ছিনতাইকালে হাতেনাতে আটক ২, উদ্ধার ৩৪ ভরি

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে স্বর্ণ ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। এ সময় আনুমানিক ৩৯৯ গ্রাম (৩৪ ভরি) স্বর্ণ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—রাকিব হাওলাদার (২৬) ও মো. ইমন (২৩)।

আনোয়ার হোসেন বলেন, “কমলাপুর রেলস্টেশনে স্বর্ণ ছিনতাইকালে রেলওয়ে পুলিশ কর্তৃক দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়েছে। এসময় আনুমানিক ৩৯৯ গ্রাম (৩৪ ভরি) স্বর্ণ উদ্ধার করা হয়।”

তিনি বলেন, “গতকাল সকালে জনৈক কাইয়ুম (২৩) বিমানবন্দর রেলস্টেশন থেকে একতা ট্রেনযোগে কমলাপুর রেলস্টেশনে পৌঁছান। এসময় তার সঙ্গে থাকা স্বর্ণ তাঁতিবাজারে তার দুলাভাই আলাউদ্দিনের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে স্টেশন থেকে বের হওয়া মাত্রই স্টেশন চত্বরে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র কাইয়ুমকে ঘিরে ধরে। তার প্যান্টের পকেটের ভেতর পুটলিতে মোড়ানো স্বর্ণগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় ধস্তাধস্তি ও ভিকটিমের চিৎকারে স্টেশন চত্বরে কর্তব্যরত রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুইজন সদস্য এগিয়ে গিয়ে ভিকটিমকে উদ্ধার এবং দুই ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।”

ধস্তাধস্তিতে ভিকটিমের শার্ট ও প্যান্টের পকেট ছিড়ে যায় বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত জনতা এগিয়ে এলে বাকি ছিনতাইকারীরা পালিয়ে যায়।

ভুক্তভোগীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঢাকা রেলওয়ে থানায় একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন বলে জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪:৫৩:৫৬   ২০৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জেন্ডার সেনসিটিভ কনটেন্ট অ্যাওয়ার্ড পেলেন পাঁচ নির্মাতা
ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান
কঠিন চীবর দানোৎসবের নিরাপত্তা জোরদার, রাজবন বিহার পরিদর্শনে সদর জোন কমান্ডার
ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ দুই শ্রমিক; মালিক আটক
আইন নিজের হাতে না তুলে নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: মীর শাহে আলম
ভারতে অবস্থান করেও হত্যাকাণ্ডে ইন্ধন দিচ্ছে পতিত শক্তি: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ