যে কারণে সেহরিতে খেজুর খেতে হবে

প্রথম পাতা » ছবি গ্যালারী » যে কারণে সেহরিতে খেজুর খেতে হবে
সোমবার, ১০ মার্চ ২০২৫



যে কারণে সেহরিতে খেজুর খেতে হবে

পবিত্র মাহে রমজান আসলেই চাহিদা বাড়ে শুকনো ফল খেজুরের। পুষ্টিগুণে ভরপুর এ ফলটি দিয়ে অনেকেই ইফতার করতে পছন্দ করেন। কিন্তু সেহরিতেও এ ফল রাখা জরুরি বলে মনে করেন ইসলামি গবেষকরা।

খেজুর দিয়ে সেহরি করাকে রাসুল (সা.) সর্বোত্তম সেহরি বলেছেন। এ বিষয়ে হাদিসে নির্দেশনা রয়েছে। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন (আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত)-

মুমিনের জন্য শ্রেষ্ঠ সেহরি হলো খেজুর। (সুনানে আবু দাউদ, হাদিস : ২৩৪৫)।

তাছাড়া রাসুল (সা.) সেহরিতে দুধ ও খেজুর খেতে পছন্দ করতেন। তাই ইফতারের পাশাপাশি সেহরিতেও খেজুর খাওয়া রাসুল (সা.)-এর সুন্নত।

রাসুল (সা.)-এর সুন্নত পালন প্রসঙ্গে আনাস (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, যে আমার কোনো সুন্নত পুনর্জীবিত করল সে যেন আমাকে পুনর্জীবিত করল। আর যে আমাকে পুনর্জীবিত করল সে আমার সঙ্গে জান্নাতে যাবে। (তিরমিজি, খণ্ড ২, পৃষ্ঠা ৯৬)

রাসুল (সা.) আরও বলেছেন, আমার উম্মতের বিপর্যয়ের সময় যে আমার সুন্নতকে আঁকড়ে ধরবে তার জন্য এক শ শহীদের সওয়াব।

তাই রোজার মাসে রাসুল (সা.)-এর সুন্নত পালন করুন। এজন্য প্রতি সেহরিতে অন্তত দুটি খেজুর খেতে পারেন। এতে রাসুল (সা.)-এর সুন্নত পালন হবে। পাশাপাশি রোজায় দীর্ঘ সময় খাবার ও পানির বিরতিতেও শরীর সারাদিনের পর্যাপ্ত পুষ্টি পাবে।

বাংলাদেশ সময়: ১২:৪৫:০৫   ২৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
বাবুরচর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সমীর কুমারের রাজকীয় বিদায় সংবর্ধনা
আশাপুর সিনিয়র আলিম মাদ্রাসায় অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা প্রদান
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
‘প্রেম খুঁজে পেতে এখন আরো বিভ্রান্ত হতে হয়’, বললেন ঐশ্বর্য
দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে : পানিসম্পদমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ
নাটোরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ