শহরকে “গ্রিন জোন” হিসেবে গড়ে তুলতে ১ লক্ষ বৃক্ষরোপণের পরিকল্পনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » শহরকে “গ্রিন জোন” হিসেবে গড়ে তুলতে ১ লক্ষ বৃক্ষরোপণের পরিকল্পনা
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫



শহরকে “গ্রিন জোন” হিসেবে গড়ে তুলতে ১ লক্ষ বৃক্ষরোপণের পরিকল্পনা

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ঘোষণা দিয়েছেন, শহরজুড়ে ১ লক্ষ বৃক্ষ রোপণ করা হবে এবং এর মাধ্যমে একটি সবুজ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা হবে।

মঙ্গলবার (১১ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে তিনি এ ঘোষণা দেন।

জেলা প্রশাসক বলেন, “শহরের সব রাজনৈতিক ও অননুমোদিত ব্যানার-ফেস্টুন অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, অবৈধ দখলদারদের উচ্ছেদ করে নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা হবে।”

তিনি আরও বলেন, “গাছ লাগানোর ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা পাওয়া যাবে।”

জেলা প্রশাসক মাদককে সকল অপরাধের মূল কারণ হিসেবে উল্লেখ করে বলেন, “মাদকাসক্ত ব্যক্তিরাই অপরাধমূলক কাজে জড়ায়। তাই প্রতিটি পাড়া-মহল্লায় মাদকমুক্ত সমাজ গড়তে হবে।”

তিনি জানান, “আসন্ন ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের সুবিধার্থে সড়ক ও নৌপথে নিরাপত্তা জোরদার করা হবে, যাতে মানুষ নিরাপদে পরিবারের কাছে পৌঁছাতে পারে।”

তিনি আরও বলেন, “২০ রমজানের মধ্যে সব শ্রমিক প্রতিষ্ঠান যেন শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করে। বেতন ও বোনাস নিয়ে কোনো অপ্রত্যাশিত ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে মালিকপক্ষকে সতর্ক থাকতে হবে।”

জেলা প্রশাসক জানান, “অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। বিচ্ছিন্ন সংযোগ যাতে পুনরায় চালু না হয়, তা নিশ্চিত করা হবে।”

তিনি বলেন, “আমরা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করি, কিন্তু রাতের বেলায় কেউ আবার সংযোগ দিয়ে দেয়। এটি হতে দেওয়া যাবে না।”

জেলা প্রশাসক ফুটওভার ব্রিজে হকার বসার ওপর নিষেধাজ্ঞা দেন এবং বলেন, “হকার বসলে মানুষের চলাচলে সমস্যা হয়, তাই ফুটওভার ব্রিজে কোনো হকার বসতে দেওয়া যাবে না।”

তিনি আরও বলেন, “সরকারি জায়গায় কোনো অবৈধ স্থাপনা থাকতে পারবে না এবং কেউ যাতে সরকারি সম্পত্তি দখল করতে না পারে, সে বিষয়ে কড়া নজরদারি থাকবে।”

সভায় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব (উপ-সচিব) মো. ‍নূর কুতুবুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মইনুদ্দিন আহম্মেদ, তোলারাম কলেজের অধ্যক্ষ বিমল চন্দ্র দাস, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহবায়ক নিরব রায়হান, সদস্য সচিব মোহাম্মদ জাবেদ আলম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২৩:০৯:০৫   ৩২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারের মাঝে চেক হস্তান্তর
বন্যাকবলিত ঋণগ্রহীতাদের চলতি মাসের কিস্তি আদায় না করার অনুরোধ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
সিদ্ধিরগঞ্জে সীমানা প্রাচীর ধসে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক
নজরুলক পাঠ্যপুস্তক, গবেষণা ও ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান
জমির উদ্দিনের মৃত্যু জাতীয় সংসদে শোক, সরকার ও বিরোধীদলের স্মৃতিচারণ
সরকার ব্যাংক লুট ও অর্থ পাচারকারীদের সঙ্গে আপস করবে না : অর্থমন্ত্রী
জামালপুরে আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ের টিনের চাল বিক্রি করে দিল বিএনপি নেতাকর্মীরা
টেলিটক বিক্রির পরিকল্পনা নেই, সেবার মানোন্নয়নে উদ্যোগ নেওয়া হচ্ছে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ