সাংবাদিকদের সঙ্গে জন্মদিন পালন করে নতুন তথ্য ফাঁস আলিয়ার!

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাংবাদিকদের সঙ্গে জন্মদিন পালন করে নতুন তথ্য ফাঁস আলিয়ার!
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫



সাংবাদিকদের সঙ্গে জন্মদিন পালন করে নতুন তথ্য ফাঁস আলিয়ার!

জন্মদিনের দুইদিন আগেই সাংবাদিকদের সঙ্গে প্রি বার্থ ডে উদ্‌যাপন করলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। কেক কাটার সময় আলিয়াকে সঙ্গ দেন অভিনেত্রীর স্বামী ও বলিউড অভিনেতা রণবীর কাপুর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সে মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সাদা রংয়ের প্যান্ট শার্ট পরা রণবীরের সঙ্গে ফুলের প্রিন্ট পরা কামিজে দাঁড়িয়ে আছেন আলিয়া। একে অন্যের হাত ধরে সামনে থাকা কেক কাটেন তারা।

এরপর আলিয়াকে কেক খাইয়ে দিতে দেখা যায় রণবীরকে। প্রি বার্থ ডে উদযাপন করে সাংবাদিকদের সঙ্গে বসে ছবি তুলতেও দেখা যায় এ তারকা দম্পতিকে।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার (১৩ মার্চ) ভারতের মুম্বাইয়ে উদযাপিত এ অনুষ্ঠানেই সাংবাদিকদের কাছে নতুন তথ্য ফাঁস করেন অভিনেত্রী। জানান, কান চলচ্চিত্র উত্‍সবে ডেবিউ করতে চলেছেন তিনি।

আন্তর্জাতিক এ চলচ্চিত্র উৎসবে যোগ দেয়া প্রসঙ্গে অভিনেত্রী বলেন, মুখিয়ে রয়েছি কবে কান ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দেব।

আগামী ১৫ মার্চ আলিয়া ভাটের জন্মদিন। ওইদিন পরিবারের সাথে সময় কাটানোর আগে মিডিয়া সাংবাদিকদের নিয়ে অগ্রিম জন্মদিন উদযাপন করেন এ নায়িকা। ৩২ বছরে পা রাখতে চলেছেন বলিউডের এ জনপ্রিয় অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ১২:৪৬:১৮   ৩০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
সাধারণ মানুষের দল বিএনপিতে ধর্ম-বর্ণের ভেদাভেদ নেই : সমাজকল্যাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ