ঢাকার সিনেমায় পাকিস্তানি নায়িকা, নায়ক কে?

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকার সিনেমায় পাকিস্তানি নায়িকা, নায়ক কে?
শনিবার, ১৫ মার্চ ২০২৫



ঢাকার সিনেমায় পাকিস্তানি নায়িকা, নায়ক কে?

খুব শিগগিরই ঢালিউড সিনেমায় অভিনয় করতে বাংলাদেশে আসছেন পাকিস্তানের মডেল-অভিনেত্রী জারা আহমেদ। বাংলাদেশের ‘ফোর্স’ সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা আসিফ ইকবাল জুয়েল। তিনি জানান, এ সিনেমায় একজন পুলিশের চরিত্রে অভিনয় করবেন জারা।

‘ফোর্স’ সিনেমায় পাকিস্তানি অভিনেত্রী নেয়া প্রসঙ্গে তরুণ এ নির্মাতা জানান, সিনেমাটিতে অভিনয়ের জন্য এমন একজনকে খোঁজা হচ্ছিল যার মুখের আদল লম্বা, চোয়াল ভাঙা। অ্যাকশন নির্ভর এ সিনেমায় মারপিট করতে জানে এমন স্লিম অভিনেত্রী খুঁজতে গিয়ে জারাকে পছন্দ করা হয়।

নির্মাতা আসিফ বলেন, অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে ‘ফোর্স’ সিনেমার ৩০ সেকেন্ডের একটি লুক পাঠানো হয়। যা দেখে চিত্রনাট্য জানতে আগ্রহী হন জারা। চিত্রনাট্য জানার পরই ‘ফোর্স’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন তিনি।

নতুন এ সিনেমায় জারা আহমেদের সঙ্গে জুটি গড়তে দেখা যাবে বাংলাদেশের ম্যাক দিদারকে। আগামী ১০ এপ্রিল থেকে শুরু হবে সিনেমার শুটিং। পরিকল্পনা মতো সবকিছু এগোলে চলতি বছরই পবিত্র ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ফোর্স’।

বাংলাদেশ সময়: ১২:২০:৫০   ৩০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজারো মানুষের অংশগ্রহণ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান
কুইক রেন্টালের দুর্নীতির অভিযোগ তদন্ত হওয়া উচিত : বিইআরসি চেয়ারম্যান
গাড়িচালক অন্যায় করেছিল, তাই তাকে জরিমানা করা হয়েছে : বিমানমন্ত্রী মিল্লাত
মধুখালীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে - স্বরাষ্ট্রমন্ত্রী
রূপগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৪
‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি প্রকাশ পেয়েছে - চীফ হুইপ
বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকতে হবে: ত্রাণমন্ত্রী দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ