গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
শনিবার, ১৫ মার্চ ২০২৫



গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

গাজীপুরের কালিয়াক উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় একজন আহত হয়েছেন।

শনিবার (১৫ মার্চ) সকালে উপজেলার চাপাইর ইউনিয়নের নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশে রওনা দেয়।

পথে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় এলে বিপরীতমুখী ইটভর্তি একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশাচালক ও দুই বৃদ্ধ-বৃদ্ধা নিহত হন। গুরুতর আহত হন একজন।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান সময় সংবাদকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ট্রাক-অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তে কাজ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

বাংলাদেশ সময়: ১২:২৮:২১   ২৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মধুখালীর ১১টি বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক প্রতিনিধি দল, শিক্ষার্থীদের সততা চর্চায় গুরুত্বারোপ
বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন
নিউজ টু নারায়ণগঞ্জ এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কথা কাটাকাটির জেরে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী
মধুখালী পেঁয়াজ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
সদরপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, আহত ৩
ফরিদপুরে অটোচালক নাঈম হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড
জমি-সংক্রান্ত বিরোধে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ