সংস্কারের কথা সবার আগে বলেছে বিএনপি: মির্জা ফখরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংস্কারের কথা সবার আগে বলেছে বিএনপি: মির্জা ফখরুল
শনিবার, ১৫ মার্চ ২০২৫



সংস্কারের কথা সবার আগে বলেছে বিএনপি: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার অবশ্যই করতে হবে, সেই সংস্কারের কথা সবার আগে বলেছে বিএনপি। কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়। আমরা যেটা বলেছি, মূলত নির্বাচন কেন্দ্রিক বিষয়গুলো সংস্কারগুলো করে ফেলা, তারপর দ্রুত নির্বাচন করা, এরপর একটি সংসদের মাধ্যমে বাড়তি সংস্কারগুলো করা। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটাই আমরা বলেছি।

শনিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মহাসচিবের আন্তোনিও গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

বৈঠকে মূলত সংস্কার কমিশনগুলোর কার্যক্রম সম্পর্কে জাতিসংঘ মহাসচিবকে ধারণা দেওয়া হয়েছে।

নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলেছেন কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আমাদের কোনো টাইম ফ্রেমের কথা বলার প্রয়োজন নেই। সংস্কার আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। আমরা সংস্কার কমিশনগুলোর সঙ্গে আমরা কথা বলছি, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। তারা যা চাচ্ছে আমরা সব দিয়ে দিচ্ছি। ইতোমধ্যে আমাদের সঙ্গে একটা বৈঠক হয়েছে। জাতিসংঘের মহাসচিবকে আমরা আমাদের টাইম ফ্রেমটা দিতে যাব কেন?

বৈঠকে আরও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৪৭:০৪   ৩৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৪ দিনের সফরে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল ইসলামাবাদে
ঢাকার ২৫৭ পূজামণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি করবে ডিএমপি: কমিশনার
এল ক্লাসিকোতে ‘বিশেষ’ জার্সি’ পড়ে খেলতে মাঠে নামবে বার্সেলোনা
দেড় বছরে অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে তা বর্ণনা দেওয়া যাবে না- পর্যটনমন্ত্রী
বর্তমান সরকার মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ করে না - প্রতিমন্ত্রী শাহে আলম
বিরোধী দল রাজনৈতিক দলের মতো আচরণ করছে না, মনে হয় একটি সমিতি’ - এমপি খোকন তালুকদার
মধুখালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ,গ্রেফতার -১
তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ- ডেপুটি স্পীকার
‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ