প্রাথমিক শিক্ষকদের শূন্যপদে দ্রুতই নিয়োগ: গণশিক্ষা উপদেষ্টা

প্রথম পাতা » চট্টগ্রাম » প্রাথমিক শিক্ষকদের শূন্যপদে দ্রুতই নিয়োগ: গণশিক্ষা উপদেষ্টা
শনিবার, ১৫ মার্চ ২০২৫



প্রাথমিক শিক্ষকদের শূন্যপদে দ্রুতই নিয়োগ: গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে দ্রুত সময়ের মধ্যে শিক্ষক ও কর্মকর্তাদের শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

শনিবার (১৫ মার্চ) সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের (ডিসি) সম্মেলন কক্ষে আয়োজিত প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের আর্থিক ব্যবস্থাপনা ও বাজেট বাস্তবায়ন সংক্রান্ত একদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

গণশিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষক ও কর্মকর্তাদের মাথায় রাখতে হবে আমরা যা করছি সবকিছুই শিশুদের মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার জন্য করছি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষকদের বদলি ও পদায়নের বিষয় নিয়ে উপদেষ্টা বলেন, কিভাবে প্রাথমিক শিক্ষা পরিবারের শিক্ষকদের বদলির বিষয়টি একটি স্বচ্ছতার মধ্যে নিয়ে আশা যায়, সে বিষয়ে সরকার কাজ করছে। ইতোমধ্যে শিক্ষকদের বদলির বিষয়টি অনলাইনে নিয়ে আশা হয়েছে।

পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিজানুল হক, পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশালের বিভাগীয় পরিচালক নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:৫৬   ৫২৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কঠিন চীবর দানোৎসবের নিরাপত্তা জোরদার, রাজবন বিহার পরিদর্শনে সদর জোন কমান্ডার
আইন নিজের হাতে না তুলে নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
জিয়াউর রহমান ফাউন্ডেশনের কর্মকাণ্ড থেকে সরকারি নীতিমালা অনুপ্রাণিত: মাহদী আমিন
আওয়ামী লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে:  ডা. শাহাদাত হোসেন
চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর পরিত্যক্ত বাড়িতে আগুন
আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন-ভাঙচুর, আটক ৬
গবেষণা না বাড়ালে বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য সফল হবে না: মীর হেলাল
চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল
‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত
পরাজিত শক্তি বিশৃঙ্খলার চেষ্টা করলে রাজপথে প্রতিরোধ করা হবে: ভূমি প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ