ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
শনিবার, ২২ মার্চ ২০২৫



ইতিহাসের এই দিনে

আজ শনিবার, ২২ মার্চ ২০২৫। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৪২১ - আনজৌর যুদ্ধে স্টকদের হাতে ইংরেজদের পরাজয়।
১৭৩৯ - নাদির শাহ্ দিল্লি দখল করেন এবং শহরের মূল্যবান বস্তু লুটপাট করেন।
১৭৯৩ - বাংলা ও বিহারে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন।
১৮২৪ - লন্ডনে ন্যাশনাল গ্যালারি প্রতিষ্ঠিত হয়।
১৮৮২ - বহুগামিতা নিষিদ্ধ করে মার্কিন কংগ্রেসে বিল পাস।
১৮৮৮ - ইংলিশ ফুটবল লিগ গঠিত হয়।
১৮৯৮ - অবিভক্ত ভারতে ফৌজদারি কার্যবিধি প্রবর্তন।
১৯০৪ - নিউইয়র্ক ইলাসট্রেটেড মিরর পত্রিকার মাধ্যমে পত্রিকায় বিশ্বের প্রথম রঙিন ছবি মুদ্রণের ঘটনা ঘটে।
১৯১২ - বেঙ্গল প্রেসিডেন্সি ভেঙ্গে বিহার রাজ্য গঠিত হয়।
১৯৪২ - স্টাফোর্ড ক্রিপসের নেতৃত্বে ক্রিপস মিশন ভারতে আসে।
১৯৪৫ - কায়রো সনদ গ্রহণের মধ্য দিয়ে আরব লিগ গঠিত।
১৯৪৬ - জর্দানের স্বাধীনতা লাভ।
১৯৪৭ - লর্ড মাউন্ট ব্যাটেন ভাইসরয় পদে নিযুক্ত হয়ে ভারতে আসেন।

১৯৮২ - নাসার স্পেস-শাটল ‘কলম্বিয়া’ উৎক্ষেপণ করা হয় তৃতীয়বারের মতো।

১৯৮৫ - বিশ্বের ওজোন স্তর সংরক্ষণের জন্য আন্তর্জাতিক চুক্তি অনুমোদন করা হয়।

২০০৪ - ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের আধ্যাত্মিক নেতা শেখ আহমদ ইয়াসিন ইসরাইলের হামলায় নিহত হন।

২০১২ - এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানের কাছে ২ রানে হারে বাংলাদেশ।

জন্ম

১৩৯৪ - ফার্সি জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ উলুগ বেগ।

১৫৯৯ - ফ্লেমিশ বংশোদ্ভূত ইংরেজ চিত্রশিল্পী ও ক্ষোদক এন্থনি ভ্যান ডয়ক।

১৭১২ - ইংলিশ লেখক অ্যাডওয়ার্ড মূর।

১৮৫৭ - ফরাসি গণিতবিদ, সাংবাদিক, রাজনীতিবিদ ও ১৪তম প্রেসিডেন্ট পল ডুমের।

১৮৬৮ - রবার্ট মিলিকান, মার্কিন পদার্থবিজ্ঞানী।

১৮৮৩ - যোগেন্দ্রনাথ গুপ্ত, বাঙালি সাহিত্যিক এবং গবেষক।

১৮৯৪ - ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা মাস্টারদা সূর্য সেন।

১৯১৮ - অমিয়ভূষণ মজুমদার,বাঙালি কথাসাহিত্যিক। গায়ানার রাজনীতিবিদ ও ৪র্থ প্রেসিডেন্ট চেডি জাগান।

১৯২১ - ইতালিয়ান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার নিনো মানফ্রেডি।

১৯৩১ - উইলিয়াম শ্যাটনার, কানাডীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেতা। বার্টন রিখটার, নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।

১৯৪৮ - ইংরেজ পরিচালক ও সুরকার অ্যান্ড্রু লয়েড ওয়েবের।

১৯৫৫ - লাতভিয়ার চিকিৎসক, রাজনীতিবিদ ও ৭ম প্রেসিডেন্ট ভাল্ডিস যাটলেরস।

১৯৭৬ - রিজ উইদারস্পুন, মার্কিন অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক।

১৯৮৪ - জার্মানি ফুটবলার পিটর ট্রচওস্কি।

মৃত্যু

১৬৮৭ - ইতালীয় ফরাসি সুরকার ও কন্ডাকটর জাঁ-ব্যাপ্টিস্টে লুলয়।

১৮৩২ - ইয়োহান ভল্‌ফগাং ফন গোটে, জার্মান লেখক ও কবি।

১৯৫৫ - ভারতের শিল্প ও স্থাপত্যের ইতিহাসকার পার্সি ব্রাউন।

১৯৭৭ - কমিউনিস্ট নেতা এ কে গোপালন।

১৯৯৭ - পণ্ডিত প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি সঙ্গীতশিল্পী।

২০০১ - মার্কিন অ্যানিমেটর, পরিচালক, প্রযোজক, ভয়েস অভিনেতা ও হানা-বারবেরার সহ-প্রতিষ্ঠাতা উইলিয়াম হানা।

২০০৪ - ফিলিস্তিনের আধ্যাত্মিক নেতা ও হামাসের সহ-প্রতিষ্ঠাতা শায়খ আহমাদ ইসমাইল হাসান ইয়াসিন।

২০০৫ - জাপানি আর্কিটেক্ট কেনযো টাঙ্গে।

২০১০ - নোবেল পুরস্কার বিজয়ী স্কটিশ জীববিজ্ঞানী ও ফার্মাকোলজিস্ট জেমস হোয়াইট ব্ল্যাক।

২০১৩ - কিউবান বংশোদ্ভূত সুইডিশ পিয়ানোবাদক ও সুরকার বেবো ভাল্ডেস।

২০২২ - বিশিষ্ট ভারতীয় বাঙালি শিক্ষাবিদ সুনন্দ সান্যাল।

বাংলাদেশ সময়: ১২:৫০:৫০   ১৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আমরা সকলে খালেদা জিয়ার সন্তান, সবাই তার জন্য দোয়া করবেন : শামা ওবায়েদ
হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান দেখি না, আমরা সবাই বাঙালি: কাসেমী
মক্কায় আকস্মিক বন্যার পূর্বাভাস, সতর্কতা জারি
সোনারগাঁয়ে মোবাইল চার্জার বিস্ফোরণের পর ঘরে আগুন, দগ্ধ ৪
জাতীয় নির্বাচনকে ঘিরে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ উদ্বোধন
নারায়ণগঞ্জের পরিবেশ রক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে: আজাদ
বাংলাদেশকে সব সময় আপন মনে করে ভার‌ত: প্রণয় ভার্মা
আগামী নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : ডা. শফিকুর রহমান
মাদক সেবনকারী ও জুয়াড়িকে ধরবেন আর পেটাবেন: বাবর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ