মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ৭১ জন গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ৭১ জন গ্রেপ্তার
রবিবার, ২৩ মার্চ ২০২৫



মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ৭১ জন গ্রেপ্তার

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি)। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭১ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।

মোহাম্মদপুর থানা পুলিশের বরাতে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, শনিবার (২২ মার্চ) সকাল ৮টা হতে প্রায় চার ঘন্টাব্যাপী মোহাম্মদপুরের রায়ের বাজার বুদ্ধিজীবী, গোটগাট, লাউতলা, জেনেভা ক্যাম্প ও তাজমহল রোড এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে ৫১ জনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে একই সময়ে আদাবর থানাধীন শেখেরটেক, শ্যামলী হাউজিং প্রকল্প, আদাবর, সুনিবিড় হাউজিং ও মেহেদীবাগ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে ২০ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার ছিনতাইকারী, চোর, চাঁদাবাজ ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীরা রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১২:১৯:৩৫   ৩৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে ৯২ ব্যাচের ঈদ পুনর্মিলনী: প্রাক্তন শিক্ষকদের সম্মাননা
সাবেক ক্রিকেটারদের রিইউনিয়ন অনুষ্ঠিত ফরিদপুর স্টেডিয়ামে
ফরিদপুরে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে - জেলা প্রশাসক
গাজা দখলের ইসরাইলি পরিকল্পনার নিন্দা জানানোর আহ্বান হামাসের
রাজশাহীতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি
আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, ৩ জুন দেয়া হবে পূর্ণাঙ্গ প্রতিবেদন: স্বাস্থ্যমন্ত্রী
বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা সহ-স্বাগতিক কানাডার
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সংরক্ষণে ‘প্রস্তুত’ কাজাখস্তান: আইএইএ প্রধান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ