যুক্তরাষ্ট্রের বন্দুক হামলায় নিহত ৩, আহত ১৫

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রের বন্দুক হামলায় নিহত ৩, আহত ১৫
রবিবার, ২৩ মার্চ ২০২৫



যুক্তরাষ্ট্রের বন্দুক হামলায় নিহত ৩, আহত ১৫

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে একটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে, যেখানে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

স্থানীয় সময় গত শুক্রবার রাত ১০টায় একটি পার্কে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে। রোববার (২৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।

স্থানীয় পুলিশ জানিয়েছে, শুক্রবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মার্কিন অঙ্গরাজ্য নিউ মেক্সিকোর একটি পার্কে গুলি চালানোর ঘটনায় তিনজন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন।

লাস ক্রুসেস শহরের ইয়ং পার্কে স্থানীয় সময় শুক্রবার (২১ মার্চ) রাত ১০টার দিকে ঘটনাটি ঘটেছে বলে ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে পুলিশ।

নিহতদের মধ্যে দুজন ১৯ বছর বয়সী তরুণ এবং একজন ১৬ বছর বয়সী কিশোর। অন্যদিকে আহতদের বয়স ১৬ থেকে ৩৬ বছরের মধ্যে। কর্তৃপক্ষ নিহত বা আহতদের নাম প্রকাশ করেনি।

বিবৃতি অনুসারে, এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, তবে তদন্তকারীরা সক্রিয়ভাবে কাজ করছেন। এফবিআই এবং নিউ মেক্সিকো স্টেট পুলিশসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা লাস ক্রুসেস পুলিশকে তদন্তে সহায়তা করছে বলেও জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:২৪:৪২   ৩৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


গাজা দখলের ইসরাইলি পরিকল্পনার নিন্দা জানানোর আহ্বান হামাসের
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সংরক্ষণে ‘প্রস্তুত’ কাজাখস্তান: আইএইএ প্রধান
লেবাননে ইসরায়েলের হামলায় ৪ বাংলাদেশি আহত
গাজায় হামাসের সশস্ত্র শাখার নতুন প্রধান নিহত: দাবি ইসরাইলের
দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৩১, স্থল অভিযান জোরদার
ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক বিস্ফোরণের শঙ্কা কমেছে
মার্কিন যুদ্ধবিমানে গুলি ও ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির
মালদ্বীপে অসুস্থ প্রবাসীর পাশে বাংলাদেশ হাইকমিশন
বেলজিয়ামে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, বহু হতাহত
হরমুজ পেরিয়ে চীন ও পাকিস্তানের পথে মধ্যপ্রাচ্যের জ্বালানিবাহী ট্যাংকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ