গণঅভ্যুত্থানে শহীদ ও তাদের পরিবার দেশের সম্পদ : প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » গণঅভ্যুত্থানে শহীদ ও তাদের পরিবার দেশের সম্পদ : প্রাণিসম্পদ উপদেষ্টা
রবিবার, ২৩ মার্চ ২০২৫



গণঅভ্যুত্থানে শহীদ ও তাদের পরিবার দেশের সম্পদ : প্রাণিসম্পদ উপদেষ্টা

গণঅভ্যুত্থানে শহীদ ও তাদের পরিবারকে দেশের সম্পদ বলে উল্লেখ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কোন মূল্য থাকবে না যদি আপনাদের কোন মূল্য না থাকে। আর যদি শহীদ ও আহত পরিবারকে যথাযথ মূল্যায়ন করা না হয় তাহলে তাদের সাথে বেইমানি করা হবে।’

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ রোববার বিকেলে ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’ আয়োজিত ‘কেমন আছে গণঅভ্যুত্থানে নারী শহীদ পরিবার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এ কথা বলেন।

ফরিদা আখতার বলেন, মহান মুক্তিযুদ্ধে নারী শহীদদের নাম পাওয়া যায়নি, বীরাঙ্গনাদের নাম পাওয়া যায়। নারীরাও মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন কিন্তু তালিকায় তাদের নাম ছিল না। তাই জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত নারী ও শহীদ নারীদের যদি ভুলে যাই তাহলে ইতিহাসে আরও একটি বড় ভুল করা হবে। এখনো জুলাই-আগস্টে আন্দোলনে অংশগ্রহণকারী নারীদের স্বীকৃতির জন্য আন্দোলন করতে হচ্ছে।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী নারী শহীদ পরিবারের সদস্যরা তাদের স্বজনদের নিয়ে স্মৃতিচারণ করেন। কীভাবে আন্দোলনে শহীদ হলো, এখন কী অবস্থায় জীবনযাপন করছেন শহীদ পরিবারগুলো, এসব নিয়ে কথা বলেন তারা।

ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামের সভাপতিত্বে এবং সাংবাদিক ইমরান মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি সাঈদ ফেরদৌস প্রমুখ।

উল্লেখ্য, অনুষ্ঠানে প্রতিটি শহীদ পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা ও তাদের স্বজনদের একটি করে দেয়ালে টাঙানো স্কেচ ফ্রেম উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে ১০ নারী শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:২৪   ২৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য - ডেপুটি স্পীকার
ফরিদপুর সফরে আসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর
ফরিদপুরের চর মাধবদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
শ্বাসরুদ্ধকর ম্যাচে রিয়ালকে হারিয়ে সেমিতে বায়ার্ন মিউনিখ
রাজধানীতে গণমিছিলসহ ১১ দলীয় জোটের তিন দিনের কর্মসূচি
আর্সেনালের ড্র, তবুও সেমিফাইনালে জায়গা
​কনটেন্ট ক্রিয়েটরের আড়ালে ‘তান্ত্রিক’ প্রতারণা, স্বর্ণালঙ্কার ও আইফোনসহ আটক মনির
প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ
সংস্কৃতি মন্ত্রী ও ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই : স্পিকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ