ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ ভারতীয় মদসহ পিকআপভ্যান জব্দ

প্রথম পাতা » চট্টগ্রাম » ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ ভারতীয় মদসহ পিকআপভ্যান জব্দ
শনিবার, ২৯ মার্চ ২০২৫



ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ ভারতীয় মদসহ পিকআপভ্যান জব্দ

ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়াড়া থেকে অর্ধকোটি টাকার ভারতীয় মদের চালান জব্দ করেছে সেনাবাহিনীর সদস্যরা।

শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে সেনাবাহিনীর ৩৩ বীর ক্যাপ্টেন আমিনের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা শহরের দাতিয়ারা এলাকা থেকে ভারতীয় মদের চালান জব্দ করেন।

অভিযান সম্পর্কে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাফফর হোসেন জানান, সকাল সাড়ে ৬টার দিকে সেনাবাহিনীর একটি দল শহরের কাউলতলী এলাকায় একটি পিকআপভ্যানকে থামার জন্য সংকেত দেয়। কিন্তু পিকআপভ্যানটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে সেনাবাহিনীর সদস্যরা পিকআপভ্যানটিকে ধাওয়া করে ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারা ফারুকীপাড়া এলাকা থেকে জব্দ করেন। তবে এর আগেই পিকআপভ্যানের চালক এবং হেল্পার পালিয়ে যান। পরে পিকআপটি তল্লাশি করে ভারতীয় মদ অফিসার চয়েস ব্লু , ওল্ড মন্ক, এসি ব্ল্যাক, আইস বটকা ও ম্যাজিক মোমেন্টসহ বিভিন্ন ব্র্যান্ডের এক হাজার ৪৮০ বোতল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য অর্ধ কোটি টাকা।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় পিকআপভ্যানটিকেও জব্দ করা হয়েছে। জব্দ করা পিকআপটির পেছনে লেখা ছিল মাদককে না বলুন।

বাংলাদেশ সময়: ১২:৫০:৪৩   ৩১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা
২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার গুরুত্বারোপ পার্বত্য মন্ত্রীর
শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ