শিলংয়ের পর ব্রামলেও দুর্দান্ত হামজা, শীর্ষে শেফিল্ড

প্রথম পাতা » খেলাধুলা » শিলংয়ের পর ব্রামলেও দুর্দান্ত হামজা, শীর্ষে শেফিল্ড
শনিবার, ২৯ মার্চ ২০২৫



শিলংয়ের পর ব্রামলেও দুর্দান্ত হামজা, শীর্ষে শেফিল্ড

লাল সবুজ জার্সি গায়ে জড়িয়ে ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে পুরো মাঠ মাতিয়েছিলেন হামজা দেওয়ান চৌধুরী। সতীর্থদের ভুলে শিলংয়ের ওই ম্যাচে জয় না আসলেও তার পারফরম্যান্সে হৃদয় জুড়িয়েছিল দেশের সমর্থকদের।

বাংলাদেশ থেকে ইংল্যান্ডে দীর্ঘ ভ্রমণ ক্লান্তিতেও দমেননি তিনি। শেফিল্ড ইউনাইটেডের হয়ে মাঠে নেমেই দেখিয়েছেন ঝলক। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে নিজের সেরাটা দিয়ে করতালি অভিবাদন পেয়েছেন সমর্থকদের।

হোমভেন্যু ব্রামল লেনে তার দ্যুতি ছড়ানোর দিনে কভেন্ট্রিকে ৩-১ গোলে হারিয়েছে শেফিল্ড। শুক্রবার (২৮ মার্চ) রাতের ওই জয়ে ইংলিশ চ্যাম্পিয়নশিপের শীর্ষে উঠে এসেছে হামজার দল।

কভেন্ট্রির বিপক্ষে হামজা খেলেছেন ৮৯ মিনিট। বলে টাচ ৪৮ বার। ৩১ পাসের মাঝে ২৫ পাসই ছিল পুরোপুরি নিখুঁত। ডুয়েল জিতেছেন ২টি। প্রতিপক্ষের বিপজ্জনক পাস আটকেছেন ৪ বার। পুরো ম্যাচে তাকে পার করতে পারেনি প্রতিপক্ষের কোনো খেলোয়াড়।

ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলা হামজা ২টি ট্যাকেল, ৪টি ইন্টারসেপশন, ১টি ব্লক, ৩টি রিকোভারির পাশাপাশি ফাইনাল থার্ডে ৩ বার বল পাস দেন। এদিন গোলের উদ্দেশে বক্সের বাইরে থেকে তার নেয়া শট বার ঘেষে যায়।

দলের জয়ে গোল-অ্যাসিস্ট না করেও হামজা যে কত গুরুত্বপূর্ণ অংশ ছিলেন, সেটা ৮৯তম মিনিটে যখন মাঠ ছাড়ার সময় দর্শকদের থেকে দাঁড়ানো করতালি পাওয়াতেই স্পষ্ট। শেফিল্ড এদিন যে গোলটি হজম করে, সেটাও হাজমার মাঠ ছাড়ার পরের।

চ্যাম্পিয়নশিপের শীর্ষে উঠে আসা শেফিল্ডের পয়েন্ট বেড়ে দাঁড়াল ৮৩-তে। তাদের চেয়ে এক ম্যাচ কম, ৩৮ ম্যাচ খেলে ৮০ পয়েন্ট নিয়ে দুইয়ে লিডস ইউনাইটেড। নিয়মানুযায়ী, চ্যাম্পিয়নশিপের সেরা দুটি দল সরাসরি প্রিমিয়ার লিগে জায়গা করে নেবে। আর সে পথে ভালোভাবেই আছে হামজার দল।

গত জানুয়ারিতে প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটি থেকে লোনে শেফিল্ডে যোগ দেন হামজা। ক্লাবটিতে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলারও তিনি।

বাংলাদেশ সময়: ১২:৪৮:২১   ৩১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার
মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারালো অ্যাথলেটিকো
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড
নতুন কুঁড়ি স্পোর্টসের সেরা ৩০৬ খেলোয়াড় নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প শুরু
অবশেষে গোল পেল টটেনহাম, তবু হার এড়াতে পারল না
ঐক্যের বার্তায় পর্দা উঠল এশিয়ান গেমসের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ