ফাঁকা ঢাকায় ষড়যন্ত্রের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফাঁকা ঢাকায় ষড়যন্ত্রের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
শনিবার, ২৯ মার্চ ২০২৫



ফাঁকা ঢাকায় ষড়যন্ত্রের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে ফাঁকা হতে শুরু করেছে রাজধানী ঢাকা। এই ফাঁকা ঢাকায় কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এখানে কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নাই। কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি থাকলে সেটা সকলকে নিয়ে মোকাবেলা করা হবে। জনগণ ষড়যন্ত্র মোকাবেলা করলে কেউ ষড়যন্ত্র করতে পারবে না।”

শনিবার বেলা ১১টার পর রাজধানীর প্রবেশ ও বাহিরমুখ গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “এবার ঈদে সকলে ছুটি ভোগ করছে। কিন্তু পুলিশ বিজিবি আনসার ছুটি ভোগ করছে না। তারা কিন্তু নিশ্ছিদ্রভাবে নিরাপত্তা দেওয়ার জন্য ঢাকায় কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে ভালো থাকে এজন্য তারা কাজ করে যাচ্ছে। আপনারা যাতে ভালোভাবে যেতে পারেন, আপনাদের বাসা বাড়ি ভালো থাকে, এজন্য তারা সব ধরনের কাজ করে যাচ্ছে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমি এখানে এসেছিলাম টিকিটের দাম বেশি আদায় করা হচ্ছে কি না সেটি দেখার জন্য। প্রত্যেকটি কাউন্টারে ভাড়ার চার্ট ঝুলিয়ে দেওয়া হয়েছে এরপরও যদি কেউ বেশি ভাড়া আদায় করে তবে আপনারা বিআরটিএ ভিজিলেন্স টিমের কাছে অভিযোগ করবেন। এছাড়া পুলিশ কন্ট্রোল রুমে অভিযোগ করবেন।”

তিনি আরও বলেন, “দুই একটা ছোটখাটো অভিযোগ রয়েছে সেগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। সবাই আপনারা দোয়া করবেন যাত্রীরা যাতে ভালোভাবে যেতে পারে। রাস্তাঘাটে যাতে কোনো ধরনের সমস্যা না হয়। আমি চালকদের সাথে কথা বলেছি তারা রেস্ট পায় কিনা। কারণ রেস্ট না পেলে সড়কে অনেক সময় দুর্ঘটনা ঘটে। এজন্য চালকরা যাতে রেস্ট পায় বিষয়টি মালিকদের বলা হয়েছে।

আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “সরকারের উদ্যোগ ছিল বলেই মানুষ এবার স্বস্তিতে বাড়ি যেতে পারছে। আমরা চেষ্টা করছি তারা যেন ভালোভাবে বাড়ি যেতে পারে এবং ভালোভাবে আবার ঢাকায় ফিরে আসতে পারে।”

এদিকে ইসলাম ধর্মাবলম্বীদের সিয়াম সাধনার মাস রমজান। দীর্ঘ এক মাসের রমজান শেষে পরিবারের সঙ্গে ঈদুল আজহা উদযাপনে নাড়ির টানে বাড়িতে ছুটছেন নগরের সাধারণ মানুষ। নগরবাসীর এই ঈদযাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে গাবতলী বাস টার্মিনাল ও আশপাশের এলাকা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এদিন বেলা ১১টার পর রাজধানীর প্রবেশ ও বাহিরমুখ গাবতলী বাস টার্মিনালে আসেন তিনি।

এসময় তিনি কাউন্টারগুলো পরিদর্শন করেন এবং ভাড়ার তালিকা দেখেন।

বাংলাদেশ সময়: ২৩:১২:৩৩   ২৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএসটিআই-এর পরিধি বৃদ্ধি ও আধুনিকায়নে বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: শিল্পমন্ত্রী
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না : প্রতিমন্ত্রী টুকু
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির
রামকান্তপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চান: কামরুল ইসলাম
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং বাস্তুচ্যুত সমস্যা সমাধানে সকলকে সাথে নিয়ে কাজ করবে পার্লামেন্টারি ককাস - ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ