খুনি হাসিনার পরিণতি আমাদের মনে রাখতে হবে : সারজিস আলম

প্রথম পাতা » ছবি গ্যালারী » খুনি হাসিনার পরিণতি আমাদের মনে রাখতে হবে : সারজিস আলম
শনিবার, ২৯ মার্চ ২০২৫



খুনি হাসিনার পরিণতি আমাদের মনে রাখতে হবে : সারজিস আলম

প্রতিটি কাজের আগে খুনি হাসিনার পরিণতি মনে রাখতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির (উত্তরাঞ্চল) মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (২৯ মার্চ) পঞ্চগড় পৌর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘প্রতিটি কাজের আগে খুনি শেখ হাসিনা, তার বিগত ১৬ বছরের কার্যক্রম, আপনাদের আমাদের সঙ্গে হওয়া অত্যাচার-নির্যাতন এবং সর্বশেষ তার পরিণতি যেন আমাদের মনে থাকে। কারণ এটি যেমন আমাদের সঠিক পথের দিকে নিয়ে যাবে, তেমনি তরুণ প্রজন্মের মন থেকে যে চাওয়া সেটি আমাদের মাথায় থাকবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম ও জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইনসহ বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫২:০৫   ৪৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএসটিআই-এর পরিধি বৃদ্ধি ও আধুনিকায়নে বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: শিল্পমন্ত্রী
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না : প্রতিমন্ত্রী টুকু
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির
রামকান্তপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চান: কামরুল ইসলাম
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং বাস্তুচ্যুত সমস্যা সমাধানে সকলকে সাথে নিয়ে কাজ করবে পার্লামেন্টারি ককাস - ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ